সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / পেকুয়ায় বিয়ের প্রলোভনে আটকে রেখে রোহিঙ্গা যুবতিকে ধর্ষণ, ধর্ষক কারাগারে

পেকুয়ায় বিয়ের প্রলোভনে আটকে রেখে রোহিঙ্গা যুবতিকে ধর্ষণ, ধর্ষক কারাগারে


নিজস্ব প্রতিনিধি; চকরিয়া:
কক্সবাজারের পেকুয়ায় বিয়ের প্রলোভনে এক রোহিঙ্গা যুবতিকে নিজ ঘরে ৭ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত আটকে রেখে ধর্ষণ করেছে বলে ভিকটিমের স্বীকারোক্তি নিয়ে পুলিশ জানিয়েছেন। এ ঘটনায় ধর্ষক সাজ্জাদ হোসেনকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার মগনামা ইউনিয়নের আফজলীয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক যুবক একই এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে।

পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, রোহিঙ্গা যুবতির বাড়ি মিয়ানমারের বুচিডং এলাকায়। সে গত বছরে আগস্টে তার পরিবারের সাথে বাংলাদেশে অনুপ্রবেশ করে। তার পরিবার উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে থাকেন।

তিনি আরো বলেন, ওই রোহিঙ্গা যুবতি ১০ মাস আগে কুতুপালং ক্যাম্প থেকে কৌশলে পালিয়ে চট্টগ্রাম শহরের একটি কারখানায় চাকরি নেয়। ওই কারখানায় রোহিঙ্গা যুবতির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন অভিযুক্ত সাজ্জাদ। বিয়ের প্রলোভন দিয়ে সাজ্জাদ গত ৭ সেপ্টেম্বর তাকে মগনামার আফজালিয়া পাড়ার বাড়িতে নিয়ে আসেন। তাকে সেখানে আটকে রেখে নির্যাতন চালানো হয়। পরে বিষয়টি স্থানীয় কয়েকজনকে জানালে তারা তাকে থানায় যেতে সাহায্য করেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ভুঁইয়া বলেন, রোহিঙ্গা যুবতির অভিযোগ পেয়ে কৌশলে সাজ্জাদকে ধরা হয়। পরে ধর্ষণের অভিযোগে সাজ্জাদের বিরুদ্ধে মামলা রুজু হয়। ভুক্তভোগী যুবতিকে ডাক্তারী পরীক্ষার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তার যুবককে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.