সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / পেকুয়ায় ব্র্যাক সিফরডি এর স্কুল কুইজ প্রতিযোগিতা সম্পন্ন

পেকুয়ায় ব্র্যাক সিফরডি এর স্কুল কুইজ প্রতিযোগিতা সম্পন্ন

Exif_JPEG_420

ছগির আহমদ আজগরী; পেকুয়া:

কক্সবাজারের পেকুয়া উপজেলায় রাজাখালী ইউনিয়নে অবস্থিত রাজাখালী ফৈয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ে ব্র্যাক সিফরডি প্রোগ্রাম ইউনিসেফ কর্মসুচীর আওতায় জন সম্পৃক্ততায় সামাজিক ও আচরণগত পরিবর্তন প্রকল্পের অধীনে বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাদের উপস্থিতিতে জনসচেতনতামুলক এক স্কুল কুইজ প্রতিযোগিতা মঙ্গলবার বেলা ১১ টার দিকে বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিদ্যালয়ের ৫০ জন ছাত্র/ছাত্রী অংশগ্রহন করেন। প্রতিযোগিতায় অংশগ্রহন কারীদের মধ্যে ৫ জন শ্রেষ্টত্ব অর্জনকারীদের মধ্যে পুরষ্কার তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল আবছার, এসএমসির সদস্য, ডব্লিউডিসির সদস্য ও সিফরডি প্রকল্পের জেলা ম্যানেজার শারমিনা ইয়াসমিন মিতু, উপজেলা ম্যানেজার মোহাম্মদ সিরাজুম মুনীর।

অনুষ্ঠান পরিচালনা করেন সিফরডির যোগাযোগ কর্মী আবুল বশর। সহযোগিতায় ছিলেন সাইফুল্লাহ খালেদ ও আমেনা বেগম।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.