সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / পেকুয়ায় বড় ভাইকে কুপিয়ে টাকা লুটে নিলো ছোটভাই

পেকুয়ায় বড় ভাইকে কুপিয়ে টাকা লুটে নিলো ছোটভাই

প্রতিকী ছবি

মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের পেকুয়ায় আব্দুল মাবুদ নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে নগদ টাকা লুট করেছে তারই আপন ছোট ভাই। গত মঙ্গলবার (১৮সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের মিয়াঁ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন গুরুতর আহতবস্থায় ব্যবসায়ী মাবুদকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে আহতের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসকরা।

আহত আব্দুল মাবুদ একই এলাকার নুরুল ইসলামের ছেলে ও রাজাখালী ইউনিয়নের আরব শাহ বাজারের ব্যবসায়ী।

চিকিৎসাধীন অবস্থায় আহত ব্যবসায়ী আব্দুল মাবুদ জানায়, গত মঙ্গলবার রাতে নিজের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ী ফিরছিলাম। পথিমধ্যে মিয়াঁ পাড়া এলাকার পৌঁছালে আপন সহোদর আব্দুল জলিল ও অজ্ঞাত এক দুর্বৃত্ত পথরোধ করে। এসময় দুর্বৃত্তরা ব্যবসার নগদ টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। এতে বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে নগদ ৮০হাজার টাকা লুট করে নিয়ে যায় তারা।

এব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ভূঁইয়া জানান, এঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.