এস.এম.ছগির আহমদ আজগরী; পেকুয়া :
কক্সবাজারের পেকুয়ায় এক ভাতিজার টাকা মেরে কৌশলে বিদেশ পাড়ি দিয়েছে আপন চাচা। পাওয়া টাকা আদায়কে কেন্দ্র করে চাচা-ভাতিজার মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে। ওই লেনদেন সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজার বিরুদ্ধে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন চাচি। তবে মামলা দায়ের এর খবর এলাকায় ছড়িয়ে পড়লে চাচা ও চাচীর বিরুদ্ধে ফুসে উঠেছে এলাকার সাধারন মানুষ। তারা এ ঘটনাকে নিছুক টাকা আত্মসাত করতে ভাতিজাকে পরিকল্পিতভাবে মামলা দিয়ে উল্টো হয়রানি বলে অভিহিত করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের পুর্ব গোঁয়াখালী এলাকায়।
জানা গেছে, গত সাত মাস আগে পারিবারিক ব্যয় নির্বাহের জন্য ওই এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে জসিম উদ্দিন তার ভাতিজা আরাফাত হোসেন মামুনের কাছ থেকে ৮৫হাজার টাকা ধার নেয়। এরপর জসিম উদ্দিন কাতারে পাড়ি দেন। আরাফাত হোসেন মামুন জানিয়েছেন আমার চাচা জসিম উদ্দিন কাতার যাওয়ার আগে আমার কাছ থেকে ৮৫হাজার টাকা ধার নেয়। বিদেশ যাওয়ার পর আমার একাউন্টে ৯০হাজার টাকা পাঠায়। ওই টাকা পেকুয়া বাজার ব্যববসায়ী সমিতি ও ঋণদান সমিতিতে তার ও চাচীর কর্জের কিস্তি ২২হাজার টাকা পরিশোধ করা হয়েছে। অবশিষ্ট টাকা চাচার কথামতে অপর পাওনাদারদের কাছে কর্জ পরিশোধ করা হয়েছে। পরবর্তীতে আমার হওলাতি টাকা চাচার কাছে চাইলে টাকা না দিয়ে কাল ক্ষেপণ করে। এক পর্যায়ে তার সাথে আমার মুঠোফোনে বাগবিতন্ডা হয়। এর সূত্র ধরে চাচীকে দিয়ে আমার বিরুদ্ধে কোর্টে মামলা করে। মূলত টাকা আত্মসাত করতে এ ধরনের প্রতারণার আশ্রয় নিয়েছেন চাচা ও চাচী।
তিনি আরো জানিয়েছেন এর আগেও আমার চাচা একই কায়দায় টেকনাফ, চকরিয়া ও পেকুয়ায় ব্যক্তিদের ফাঁসাতে পৃথক মামলা দিয়ে হয়রানি করেছে। সে একজন মামলাবাজ ও প্রতারক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.