
এম.ছগির আহমদ আজগরী; পেকুয়া :
কক্সবাজারের পেকুয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে শত শত দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীদের লাপাত্তার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, ৭জুন বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলার প্রধান বিপনী কেন্দ্র হিসাবে পরিচিত আলহাজ কবির আহমদ চৌধুরী বাজারে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে এদিন পেকুয়া থানা পুলিশের সহায়তায় অতর্কিত ভ্রাম্যমান আদালতের কার্যক্রম পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিষ্ট্রেট সালমা ফেরদৌস। অভিযানকালে পেকুয়া বাজারের সু’পরিচিত মোশতাকের পপুলার ফার্মেসী নামক প্রতিষ্ঠানে বিপুল পরিমান মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ঘোষিত ঔষধ জব্দ ও নগদ ৫হাজার টাকা জরিমানা আদায় করেন।
ম্যাজিষ্ট্রেট সালমা ফেরদৌসের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানের সংবাদ ছড়িয়ে পড়লে মুহুর্তে পেকুয়া বাজারে নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণএবং ওজনে কারচুপিতে জড়িত শত শত ব্যবসায়ীরা তাদের দোকানপাট বন্ধ করে গা ঢাকা দেয়। এনিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ সংশ্লিষ্টরা ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আরো জোরদার ও বিস্তৃতের আহবান জানিয়ে পেকুয়ার প্রত্যন্ত পাড়া-মহল্লায় মুনাফালোভী অসাধু ব্যবসায়ীদের ভেজাল ও নিম্নমানের পণ্য বেচাকেনা এবং গ্রাহক টকবাজি প্রতারণা বন্ধে স্থানীয় প্রশাসনের সার্বক্ষনিক পদক্ষেপ কামনা করেন। এদিনের ভ্রাম্যমাণ আদালত ডায়মন্ড গ্লাস হাউস নামের ব্যবসায়ী প্রতিষ্টানকেও আর্থিক জরিমানা করেন এবং পপুলার ফার্মেসী থেকে উদ্ধারকৃত মেয়াদ উত্তীর্ণ ঔষধ পেকুয়া বাজারের ভোলাখালের চরে নিয়ে আগুনে ভস্মিভুত করে দেয়া হয়। পরে তা মাটিতে পুঁতে ফেলা হয়।
এ ছাড়া যানজট মুক্ত করতে মগনামা-চকরিয়া সড়কের পেকুয়া বাজারে ফুটপাত দখল করে চলমান ভ্রাম্যমাণ ব্যবসায় জড়িত হকারদেরও উচ্ছেদ করেন। পেকুয়া থানার ও.সি মোঃ জহিরুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করে তার ধারাবাহিকতা অব্যাহত রাখতে সহায়তা করবেন বলে জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.