এস.এম.ছগির আহমদ আজগরী, পেকুয়া:
কক্সবাজারের পেকুয়ায় ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়েছে। ৬ অক্টোবর মঙ্গলবার সকাল ১০চায় উপজেলা পরিষদ হলরুমে জেলা সমবায় কার্যালয়ের ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ইউনিটের উদ্যোগে কর্মশালাটির আয়োজন ও সম্পন্ন হয়। কক্সবাজার জেলা সমবায় কর্মকর্তা বখতিয়ার কামালের সভাপতিত্বে ও পেকুয়া উপজেলা সমবায় কর্মকর্তা ওসমান গণির পরিচালনায় অনুষ্টিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ মারুফুর রশিদ খান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা সমবায় অফিসের ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ইউনিটের প্রধান লাবনী চৌধুরী ও পেকুয়া উপজেলা কৃষি কর্মকর্তা এমএইচ মুনিরুজ্জামান রব্বানী। অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, পেকুয়া উপজেলা সমবায় কর্মকর্তা কার্যালয়ের অফিস সহকারী রিমন সেন ও উপজেলা সমবায় পরিদর্শক এম. দিদারুল ইসলাম প্রমুখ। এ প্রশিক্ষন কর্মশালায় পেকুয়া উপজেলা সমবায় কর্মকর্তা কার্যালয় নিবন্ধিত সমবায়ী প্রতিষ্টান সমুহের নেতৃস্থানীয়রা অংশগ্রহন করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.