সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / পেকুয়ায় মডেল সরকারী প্রাঃ বিদ্যাঃ স্কুল ইফেক্টিভ কার্যক্রমের প্রশিক্ষণ ও পিএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

পেকুয়ায় মডেল সরকারী প্রাঃ বিদ্যাঃ স্কুল ইফেক্টিভ কার্যক্রমের প্রশিক্ষণ ও পিএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

pekua model school  Shagir  16-11-2015 (news & 4 pic) f1.এস.এম.ছগির আহমদ আজগরী;পেকুয়া:

কক্সবাজারের পেকুয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ইফেক্টিভ কার্যক্রমের প্রশিক্ষণ ও ২০১৫সালের সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দু’দিন ব্যাপি পৃথক অনুষ্ঠানমালার মাধ্যমে ১৫ ও ১৬ নভেম্বর রোববার ও সোমবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১৫ নভেম্বর সকাল ১০টায় ইফেক্টিভ মডেল কার্যক্রমের শুভ উদ্বোধন করেন- পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু। এদিন বিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বিভিন্ন বিষয়ের ৬টি ইভেন্ট যথাক্রমে ষ্টুডেন্ট কাউন্সিল, ক্ষুদে ডাক্তার, ছোট পরিবারই সুখী পরিবার বিষয় নিয়ে বিতর্ক, চিত্রাংকন, সুন্দর হাতের লিখা, সঙ্গীতে শ্রেণি ভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনের মধ্যদিয়ে এ মনোজ্ঞ প্রতিযোগিতা সম্পন্ন হয়।

pekua model school  Shagir  16-11-2015 (news & 4 pic) f1এদিকে ১৬ নভেম্বর সোমবার সমাপনী দিবসে ১০৪জন পিএসসি সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বেলা ১২টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়। বিদ্যালয় প্রধান শিক্ষক মাষ্টার মোঃ হানিফ চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মহিয়সী লুৎফা হায়দার রণি।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাসান মুরাদ চৌধুরী, উপজেলা এল.জি.ই.ডি প্রকৌশলী মোঃ জাহেদুল আলম চৌধুরী, পেকুয়া জিএমসি ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাষ্টার এম. এনামুল হক চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সদস্য সাংবাদিক দিদারুল করিম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বারবাকিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার এম. নাছির উদ্দিন। বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পারভিন হাসিনা আক্তার এর সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক জসিম উদ্দিন, অভিভাবক সাইফুল ইসলাম, বিদায় শিক্ষার্থীদের মধ্যে তাহের সামিন ও শিক্ষার্থী মুবতাসিম তাওসিফ চৌধুরী প্রমূখ।

pekua model school  Shagir  16-11-2015 (news & 4 pic) f1.-আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। দেশে প্রথম বারের মতো অনুষ্ঠিত ডিজিটাল মেলায় ক্ষুদে কম্পিউটার অপারেটর হিসেবে পরিচিত অর্জনকারী অত্র প্রতিষ্ঠানের শিশু শ্রেণির ছাত্রী জাওদাদ রহমান রোজা একাধিক ইভেন্টের প্রতিযোগিতায় অংশ গ্রহন করে প্রথম স্থান অধিকারের কৃতিত্ব দেখিয়ে সকলের ভূয়সী প্রশংসা ও নজর কাড়েন। সে পেকুয়া জিএমসি ইনষ্টিটিউশনের কম্পিউটার শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম ও উম্মে সালমার কনিষ্ট কন্যা। অনুষ্ঠানে শ্রেষ্ঠ অভিভাবক হিসাবে এম. নুরুল হোছাইন, শ্রেষ্ঠ উন্নয়ন কর্মী হিসাবে পেকুয়া সদর ইউপি’র প্যানেল চেয়ারম্যান-১ এম. শাহনেওয়াজ আজাদ এম ইউপি ও জোবায়দা আক্তারকে শ্রেষ্ঠ শিক্ষিকা হিসেবে স্কুল ইফেক্টিটিভ মডেল (এসইএম) কার্যক্রমের আওতায় পুরষ্কৃত করা হয়।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.