সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নারী ও শিশু / পেকুয়ায় মাটির ঘরের দেয়াল চাপা পড়ে বৃদ্ধা মহিলা নিহত

পেকুয়ায় মাটির ঘরের দেয়াল চাপা পড়ে বৃদ্ধা মহিলা নিহত

প্রতিকী ফটো

 

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের পেকুয়ায় মাটির ঘরের দেয়াল চাপা পড়ে আনোয়ারা বেগম (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে। সোমবার সকাল ১১ টার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের পাহাড়ি হাছানের ঝুম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ারা বেগম ওই এলাকার মৃত মহসিন আলীর স্ত্রী।

স্থানীয়দের বরাত দিয়ে টৈটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী বলেন, অতিবৃষ্টির কারণে মাটির তৈরি দেয়াল নরম হয়ে যায়। এতে ঘরের দেয়াল ধসে পড়লে মাটি চাপা পড়ে মারা যায় আনোয়ারা বেগম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবউল করিম বলেন, নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারকে সরকারের  পক্ষ থেকে আর্থিক সহযোগীতার ব্যবস্থা নেয়া হচ্ছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.