সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / পেকুয়ায় মাদকসেবন করে ঘরে অশান্তি সৃষ্টি করায় ইয়াবাসহ আটক যুবককে ভ্রাম্যমাণ আদালতে ৭দিনের কারাদণ্ড

পেকুয়ায় মাদকসেবন করে ঘরে অশান্তি সৃষ্টি করায় ইয়াবাসহ আটক যুবককে ভ্রাম্যমাণ আদালতে ৭দিনের কারাদণ্ড

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

ছেলে মো.মনিরুল ইসলাম (২১) মাদক সেবন করে মাকে মারধর করাসহ ঘরে অশান্তি সৃষ্টি করে আসছিল। এমন অভিযোগে পক্ষকাল আগে মনিরুলকে পুলিশ আটক করে ভ্রাম্যমান আদালতের দপ্তরে নিয়ে যায়। ওই সময় ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো.মাহাবুব-উল করিম তাকে সতর্ক করেন এবং ভবিষ্যতে মাদকসেবন করবেনা মর্মে অঙ্গিকার নিয়ে মুক্তি দেয়। এরপরও থেমে থাকেনি মনিরুল। নিয়মিত মাদক সেবন করে আসছিল। মাদকাসক্ত অবস্থায় মাকেও একাধিকবার পেটায়। এঘটনাটি ঘটেছে কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কুতুবপাড়ায়।

এ অভিযোগ পেয়ে বুধবার খোদ ইউএনও একদল পুলিশকে সাথে নিয়ে অভিযান চালিয়ে মনিরুলকে সেবনের জন্য রাখা ১টি ইয়াবা বড়িসহ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে শুনানি শেষে মনিরুলকে সাতদিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন বলে নিশ্চিত করেছেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মাহাবুব-উল করিম। দণ্ডপ্রাপ্ত মনিরুল ইসলাম উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কুতুবপাড়া এলাকার বদিউল আলমের ছেলে। পরে ওইদিন সন্ধ্যায় তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.