সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নারী ও শিশু / পেকুয়ায় মাদ্রসা শিক্ষকের পিটুনিতে শিশু শিক্ষার্থী আহত

পেকুয়ায় মাদ্রসা শিক্ষকের পিটুনিতে শিশু শিক্ষার্থী আহত

মুকুল কান্তি দাশ,চকরিয়া:

কক্সবাজারের পেকুয়ায় কামরুল হাছান (৭) নামের প্রথম শ্রেণীর এক শিশু শিক্ষার্থীকে বেদড়ক পিটিয়ে আহত করেছে মাদ্রাসার পাষন্ড শিক্ষক মোহাম্মদ ইমরান। আহত ছাত্র পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের পশ্চিমকূল তাজবিদুল কোরআন নূরানী মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্র ও একই এলাকার মৌলানা ফরিদুল আলমের ছেলে।

গত সোমবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটলেও ছাত্রের বাবা মঙ্গলবার বাদি হয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এতে অভিযুক্ত শিক্ষকসহ মাদ্রাসার প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতিকে বিবাদী করা হয়েছে।

জানা গেছে, সোমবার দুপুরে মাদ্রাসায় শ্রেণী কার্যক্রম চলাকালীন সময়ে মুখস্ত হাদিস বলতে না পারার অযুহাতে ওই শিক্ষার্থীর উপর শারীরিক নির্যাতন চালায় ওই পাষন্ড শিক্ষক ইমরান। এসময় শিক্ষকের মারধরে অজ্ঞান হয়ে পড়লে ওই শিক্ষার্থীকে স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন ।

আহত শিক্ষার্থী কামরুলের বাবা মৌলানা ফরিদুল আলম বলেন, আমার শিশুপুত্রকে শুধু বেত্রাঘাতে ক্রান্ত হয়নি ওই পাষন্ড শিক্ষক। পাকা পিলারের সাথে আমার শিশুপুত্রের মাথা সজোরে ধাক্কাও দেন তিনি। এতে সে অজ্ঞান হয়ে পড়ে। পরে স্থানীয় এলাকাবাসী আমার ছেলেকে অজ্ঞান ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

অভিযোগের সত্যতা নিশ্চিত করে পেকুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মুরাদ চৌধুরী বলেন, শিক্ষার্থীকে মারধরের ঘটনায় একটা অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.