কক্সবাজারের পেকুয়া-মগনামা সড়কের পশ্চিম বাজারপাড়া এলাকায় অটোরিকশা ও মাহিন্দ্র গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় যাত্রী আবু তাহের(৫৫) নিহত এবং মো. ছাদেক (৫০) ও তাঁর শিশু কন্যা আহত হয়। নিহত আবু তাহের মগনামা ইউনিয়নের কাকপাড়া এলাকার বাসিন্দা। গত বুধবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মগনামা ঘাট থেকে একটি মাহিন্দ্র গাড়ি যাত্রী নিয়ে পেকুয়া বাজারে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে তিনজন যাত্রী গুরুতর আহত হয়। তাঁদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবু তাহেরকে মৃত ঘোষণা করেন। অন্য দুইজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভুঁইয়া বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.