সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / পেকুয়ায় মুরগী খেকো কুকুরের উত্পাতে এলাকাবাসী অতিষ্ট

পেকুয়ায় মুরগী খেকো কুকুরের উত্পাতে এলাকাবাসী অতিষ্ট

Animal - 9 (Dog)এস.এম.ছগির আহমদ আজগরী; পেকুয়া:

কক্সবাজারের পেকুয়ায় মুরগী খেকো কুকুরের উত্পাতে এলাকাবাসী অতিষ্ট হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটছে উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া ভেডভেডী মুরা গুরাঘোনা পাড়া নামক এলাকায়। ভুক্তভুগী এলাকাবাসী সূত্রে জানা যায়, গত সপ্তাহ দুয়েক ধরে ওই এলাকায় একটি মুরগী খেকো কুকুরের উত্পাত দেখা দিয়েছে। ওই কুকুরটি প্রায় প্রতিদিন সেখানকার কোন না কোন বাড়িতে হানা দিয়ে তাদের গৃহপালিত মোরগ মুরগী ছোঁ মেরে নিয়ে যাচ্ছে। ধাওয়া দিয়েও ওই কুকুরটিকে কেউ নিবৃত্ত করতে পারছেনা বলে মন্তব্য করে ভুক্তভুগী এলাকাবাসী সাংবাদিকদের জানান, গত ১সপ্তাহে ওই মুরগী খেকো কুকুরটি প্রায় ৮/১০টি পরিবারের গৃহপালিত মোরগ মুরগী ছোঁ মেরে নিয়ে গেছে।

এ ঘটনায় হাঁস মুরগী পালনে হতাশ ও চরম অনিশ্চয়তায় ভুগছেন জানিয়ে বলেন, বিষয়টি স্থানীয় সমাজ প্রতিনিধিদের অবহিত করেও কোন প্রতিকার পাচ্ছেননা বলে অভিযোগ করেন। শিলখালী ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল হোসাইন তার গ্রামের জারুলবুনিয়া মহল্লায় মুরগী খেকো কুকুরের উত্পাতের জনশ্রুতির সত্যতা নিশ্চিত করে বলেন, ওই এলাকার গ্রাম পুলিশ রমজান আলীকে মুরগী খেকো কুকুরটির বিষয়ে ব্যবস্থা নেয়ার নির্দ্দেশ দেয়া হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.