
প্রতিকী ছবি
নিজস্ব প্রতিনিধি; পেকুয়া :
কক্সবাজারের পেকুয়ায় যাত্রী নিয়ে অমানবিক টানা হেচড়ার ঘটনা সংঘঠিত হযেছে। ১৮মে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার ব্যস্ততম প্রাণকেন্দ্র কলেজ গেইট চৌমুহুনী এলাকায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবারের সাপ্তাহিক ছুটি দিবসকে সামনে রেখে কলেজ গেইট চৌমুহুনী এলাকায় যাত্রী জট দেখা দেয়। এসময় পেকুয়া বাজারের দিক থেকে একটি যাত্রীবাহি হাইয়েস মাইক্রোবাস এসে সেখানে থামলে মহিলা, শিশুসহ বিভিন্ন শ্রেনী পেশার বেশ কিছু অপেক্ষমান যাত্রী সাধারণ হাইয়েস মাইক্রোটিকে ঘিরে ধরে। এক পর্যায়ে মাইক্রো চালক যানবাহন অপেক্ষায় থাকা মহিলা, শিশুসহ বিভিন্ন শ্রেনী পেশার যাত্রীকে তার গাড়িতে তুলে নেয়। এ দৃশ্য দেখে সেখানে অবস্থানরত ম্যাজিক গাড়ির লাইনম্যান মৌলভী লোকমান হাইয়েস মাইক্রোবাসের সামনে দৌড়ে ছুটে গিয়ে যাত্রী নিতে নিষেধ করেন। এনিয়ে তুচ্ছ বচসার এক পর্যায়ে ম্যাজিক গাড়ির লাইনম্যান মৌলভী লোকমান স্থানীয় কয়েকজন ম্যাজিক গাড়ির বেকার শ্রমিককে ডেকে নিয়ে যাত্রীবাহি হাইয়েস মাইক্রোবাসে তোলা অপেক্ষমান মহিলা, শিশুসহ বিভিন্ন শ্রেনী পেশার বেশ কিছু অপেক্ষমান যাত্রী সাধারনকে ম্যাজিকে করে যাওয়ার দোহাই দিয়ে গাড়ি থেকে নামতে বাধ্য করেন।
অমানবিক এ ঘটনার দৃশ্যে এ প্রতিবেদকসহ উপস্থিত প্রত্যক্ষদর্শীরা ম্যাজিক গাড়ির লাইনম্যান মৌলভী লোকমান ও তার সাংগপাঙ্গদের আচার আচরনের প্রতিবাদ জানালে ম্যাজিক গাড়ির লাইনম্যান মৌলভী লোকমান বিষয়টি তাদের সরকারী আইন মন্তব্য করে তাদের বিষয়ে সাংবাদিকদের মাথা ঘামানো নিয়ে প্রশ্ন তুলে এ প্রতিবেদকের সাথেও বচসায় জড়ান এবং হুমকি ধমকি দেন। পরে, পেকুয়া উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক এম. দিদারুল করিম ও জাপা নেতা ব্যবসায়ী সাজ্জাদুল ইসলামের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণ হয়।
নাম প্রকাশ না করার শর্তে উপস্থিত একাধিক লোকজন জানিয়েছেন, পেকুয়া উপজেলার কলেজ গেইট চৌমুহুনী এলাকায় অপেক্ষমান যাত্রীদের গাড়ির ব্যবস্থা করে আশ্বাস দিয়ে ম্যাজিক গাড়ির লাইনম্যান মৌলভী লোকমান ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে বসে রাখেন ও নানা ভাবে হয়রানী করেন। এতে মনে হয় সর্বসাধারণ ম্যাজিক গাড়ির লাইনম্যান মৌলভী লোকমানের কাছে জিম্মি ও অতিষ্ট।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.