সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / পেকুয়ায় রাজাখালীতে গুলিতে লবণ চাষী গুলিবিদ্ধ

পেকুয়ায় রাজাখালীতে গুলিতে লবণ চাষী গুলিবিদ্ধ

পেকুয়ায় রাজাখালীতে গুলিতে লবণ চাষী গুলিবিদ্ধ

পেকুয়ায় রাজাখালীতে গুলিতে লবণ চাষী গুলিবিদ্ধ

এস.এম.ছগির আহমদ আজগরী; পেকুয়া

কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের সবুজবাজার এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক লবণ চাষী গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

২১ অক্টোবর রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই সময়ে মোহাম্মদ বাহাদুল করিম (৩৫) নামে এক ব্যক্তি স্থানীয় সবুজ বাজার থেকে নিজ বাড়ি বদিউদ্দিনপাড়ায় যাচ্ছিল। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে মনিরুজ্জামান, জাকের, আলম, বাদশার নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহাদুল করিমকে লক্ষ্য করে গুলি করে। সন্ত্রাসীদের গুলিতে বাহাদুল করিম (৩৫) ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়।

আহত বাহাদুল করিম ওই এলাকার মৃত নুরুল আলমের পুত্র। তাকে প্রথমে পেকুয়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে, অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে রেফার করেন। এ ব্যাপারে মামলার প্রস্ততি চলছে বলে আহতের পারিবারিক সূত্র জানায়।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.