সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / পেকুয়ায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ উপকূলের শীর্ষ জলদস্যু বাদশা নিহত : অস্ত্র ও গুলি উদ্ধার

পেকুয়ায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ উপকূলের শীর্ষ জলদস্যু বাদশা নিহত : অস্ত্র ও গুলি উদ্ধার

ফাইল ফটো

নুরুল বশর মানিক; কক্সভিউ :

কক্সবাজারের উপকূলীয় উপজেলা পেকুয়ায় র‍্যাবের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ উপকূলের শীর্ষ জলদস্যু মোঃ বাদশা নিহত।এসময় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২০ আগস্ট) ভোর ৪টার দিকে উপজেলার সমুদ্র উপকূলীয় এলাকার মগনামা ইউনিয়নের মগনামা শরৎঘোনা বেড়িবাঁধে বন্দুকযুদ্ধের এই ঘটনাটি ঘটে। নিহত মোঃ বাদশা বাঁশখালী ছনুয়া এলাকার টেকপাড়া এলাকার আবুল কাশেমের পুত্র।

র‍্যাবের দাবী, নিহত মোঃ বাদশা জলদস্যু বাহিনীর সক্রিয় সদস্য।

ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পেকুয়া থানা পুলিশ জানিয়েছে।

পেকুয়া থানার ডিউটি অফিসার এসআই দিদারুল ইসলাম জানান, মগনামায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার খবর পেয়ে র‌্যাব মঙ্গলবার ভোরে অভিযানে যায়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে একদল জলদস্যু। পাল্টা জবাবে র‌্যাবও গুলি চালায়। বেশ কিছুক্ষণ উভয় পক্ষে চলে বন্দুকযুদ্ধ।

এতে ঘটনাস্থলে একজন নিহত হয় এবং অন্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে নিহত জলদস্যুর লাশ উদ্ধার করা হয়।

এ কর্মকর্তা আরও জানান, নিহত মোঃ বাদশার বিরুদ্ধে ডাকাতি ও জলদস্যুতার অভিযোগে বহু মামলা রয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.