সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / পেকুয়ায় শ্রমিকলীগ নেতা শাহাদাতকে হত্যা চেষ্টা

পেকুয়ায় শ্রমিকলীগ নেতা শাহাদাতকে হত্যা চেষ্টা


মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের পেকুয়ায় শাহাদাত হোছাইন (৩৮) নামের এক শ্রমিকলীগ নেতাকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যাচেষ্টা চালিয়েছে একদল সশস্ত্র দুর্বৃত্ত। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা সদরের চৌমুহনী স্টেশন এলাকায় হামলার এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহতবস্থায় উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত শাহাদাত হোসেন পেকুয়া উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও পেকুয়া সদর ইউনিয়নের মাতবর পাড়া এলাকার মৃত জহিরুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পেকুয়া উপজেলা যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, চৌমুহনী স্টেশনে পরিকল্পিতভাবে উপর্যুপরি ছুরিকাঘাত করে শ্রমিকলীগ নেতা শাহাদাতকে হত্যাচেষ্টা করা হয়। অতর্কিত হামলায় গুরুতর আহতাবস্থায তাকে উদ্ধার করা হয়। আমরা স্থানীয় প্রশাসন শাহাদাতের উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাঃ মুজিবুর রহমান বলেন, আহতের শরীরের (বুকে পিঠে ও পেটে) ছুরি চালানো হয়েছে। এর মধ্যে পেটের আঘাতটি গুরুতর। এতে তার শরীর থেকে অধিক রক্তক্ষরণ হয়েছে। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি।

এদিকে ঘটনার পরপর এক প্রতিবাদ মিছিল করেছে উপজেলা শ্রমিকলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিক্ষোদ্ধ নেতাকর্মীরা। তবে এ ঘটনাকে কেন্দ্র করে সহিংসতা এড়াতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ভূইয়া বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলায় জড়িতদের আটকে অভিযান চালছে।

তিনি আরো বলেন, এঘটনায় ভোক্তভোগীদের পক্ষ থেকে একটি এজাহার দেয়া হয়েছে। এটি মামলা হিসেবে এন্ট্রি করা হবে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.