সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / পেকুয়ায় সহযোগীসহ ইয়াবা সম্রাট নুরুল আলম গ্রেপ্তার

পেকুয়ায় সহযোগীসহ ইয়াবা সম্রাট নুরুল আলম গ্রেপ্তার

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের পেকুয়ায় সহযোগীসহ ইয়াবা সম্রাট নুরুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১৮০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৫ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের লঞ্চঘাট এলাকা থেকে থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত নুরুল আলম ওই এলাকার হাজী উকিল আহমদের ছেলে এবং সহযোগী একই এলাকার আবু ছালেক আব্দুল নবীর ছেলে।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজুর কাদের মজুমদার বলেন, নুরুল আলমের নেতৃত্বে একটি সিন্ডিকেট মগনামা লঞ্চঘাট এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিল। একমাস আগেও ইয়াবাসহ তার স্ত্রী শাহজান পারভিনকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু সম্প্রতি জেল থেকে জামিনে ছাড়া পেয়ে আবারো ইয়াবা ব্যবসায় জড়িয়েছেন তারা। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.