এস.এম.ছগির আহমদ আজগরী;পেকুয়া :
কক্সবাজারের পেকুয়া উপজেলার দক্ষিণমেহেরনামা মোরারপাড়া গ্রামে বৃদ্দ আবদু সাত্তার হত্যা মামলার ১০ আসামী জেল হাজতে পাঠিয়েছে বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট আদালত। বুধবার ওই ১০ আসামীকে জামিন নিতে গেলে বিজ্ঞ আদালতের ম্যাজিষ্ট্রেট তাদের জামিন না মনজুর করে জেল হাজতে পাঠান। জেল হাজতে পাঠানো আসামীরা হল: মিজান, জাকারিয়া, আমিন, ফজল আমিন, আরিফ, কাউসার, মাহাবুল আলম, জনু, বাদশা, হাছিনা।
সুত্রে জানা যায়, ২০১৩ সালের ১৫ জুলাই সকাল ১১ টার দিকে ওই আসামীগণ বৃদ্ধ আবদু সাত্তারকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় মৃত আবদু সাত্তারের ছেলে মোক্তার আহমদ বাদী হয়ে পেকুয়া থানায় মামলা দায়ের করে। যার মামলা নং ১১/৮৫। এ ঘটনায় যারা সাক্ষী দিয়েছিল তদন্তকারী অফিসারের সামনে সাক্ষীদের মারধর করার অভিযোগ রয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.