এস.এম.ছগির আহমদ আজগরী; পেকুয়া:
কক্সবাজারের পেকুয়ায় সামাজিক বনায়ন নিধনের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া এলাকায়। স্থানীয় সামাজিক বনায়নের উপকারভোগী ছৈয়দ নুরুল হাকিম সাংবাদিকদের জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে তাদের বনায়নে অসাধু লোকজনের উপদ্রব আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহ দু’য়েকে ওই এলাকার বিভিন্ন বনায়নে অজ্ঞাত দূর্বৃত্তরা হানা দিয়ে নির্বিচারে তাদের বনায়ন সাবাড় করে চলেছে। এনিয়ে সামাজিক বনায়নের উপকারভোগীরা তাদের বনায়ন রক্ষায় চরম নিরাপত্তাহীন ও অনিশ্চয়তায় ভুগছেন বলে অভিযোগ করে তার প্রতিকার কামনা করেছেন।
এবিষয়ে জানতে শিলখালীর পাহাড়চাঁদা বনবিটের ভারপ্রাপ্ত বিট কর্মকর্তা মোঃ হারুনুর রশিদের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনায় জড়িতদের বিষয়ে খোঁজ-খবর নেয়ার পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াও চলছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.