
ফাইল ফটো
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের পেকুয়ায় সিলিং ফ্যানের সাথে ঝুলে জারিয়া সুলতানা খুকি (২৭) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (৩১মে) সকাল ১০টার দিকে টৈটং ইউনিয়নের ধনিয়াকাটাস্থ পিতার বাড়িতে এ ঘটনা ঘটে। পরে পেকুয়ার থানার উপ-পরিদর্শক (এসআই) আশিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশটি উদ্ধার করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
নিহত জারিয়া সুলতানা খুকি টইটং ইউনিয়নের ধনিয়াকাটা এলাকার আবদু রশিদের কন্যা ও স্বামী কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং এলাকার ছালেহ আহমদের ছেলে প্রবাসী জসীম উদ্দিনের স্ত্রী। তাদের পরিবারে একটি সন্তানও রয়েছে। গত একমাস আগে স্বামীর সাথে ওই গৃহবধূর ছাড়াছাড়ি হয়। তখন থেকে সে পিতার বাড়িতে সন্তানসহ বসবাস করে আসছে।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.মিজানুর রহমান বলেন, পরিবার থেকে খবর পেয়ে থানার এসআই আশিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহাল রিপোর্টে মনে হচ্ছে সে আত্মহত্যা করেছে।
ওসি ধারনা করে বলেন, সম্প্রতি স্বামীর সাথে ছাড়াছাড়ি হওয়ার কারণে মানসিক অশান্তি থেকে হইতো সে আত্মহত্যা করতে পারে। এঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.