পেকুয়ায় স্বামীর সাথে অভিমান করে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে তিন সন্তানের জননী লাকী আক্তার (২৭)। শনিবার বেলা ১টার দিকে সদর ইউনিয়নের শেখেরকিল্লাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। লাকি ওই এলাকার সিএনজি চালক শাহজাহানের স্ত্রী।
জানা গেছে, সিএনজি চালক শাহজাহানের সাথে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রী লাকী আক্তারের ঝগড়া হয় সকালে। পরে সবার অগোচরে বেলা ১টার দিকে কীটনাশক পান করে লাকী আক্তার। পরিবারের সদস্যরা ঘটনাটি টের পেয়ে লাকীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার শারিরীক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকের পরামর্শে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আনোয়ারা এলাকায় পৌছলে মারা যায় লাকী আক্তার।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.