সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / পেকুয়ায় ১৭ জুয়াড়িকে ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড

পেকুয়ায় ১৭ জুয়াড়িকে ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড

মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের পেকুয়ায় ১৭জন জুয়াড়িকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৩জুন) রাতে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব-উল করিমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ অর্থদণ্ড দেন। এসময় আদালত প্রতি জুয়াড়িকে পাঁচশ টাকা করে জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের আফজলিয়া পাড়া এলাকার কালু মাঝির ছেলে জাকির হোসেন, মোহাম্মদের ছেলে ইউসুফ, ওসমান গণির ছেলে শফি আলম, মো.কালুর ছেলে জামাল, মাঝির পাড়া এলাকার আহমদ হোসেনের ছেলে আলমগীর, সরওয়ার কামালের ছেলে সুলতানুল আরেফিন, আব্দু রহমানের ছেলে মিজানুর রহমান, আলমগীরের ছেলে রুবেল, মৃত মো.ইউসুফের ছেলে মো. মনির, সাবের আহমদের ছেলে কামাল হোসেন, চকরিয়া পৌরসভার হালকাকারা এলাকার মনসুর আহমদের ছেলে ইয়াসিন আরাফাত, হারুন মাতবর পাড়া এলাকার জহির আহমদের ছেলে এনামুল হক, মৌলভী পাড়া এলাকার মৃত সালাহ উদ্দিনের ছেলে নবী হোসেন, তাজুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম, মৃত জেবর মুল্লুকের ছেলে মো.হোছেন, বহদ্দার পাড়া এলাকার মৃত গোলাম শরিফের ছেলে মকছুদ ও হারঘর পাড়া এলাকার আহমদের ছেলে আনছার।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আশিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ১৭ জুয়াড়িকে হাতেনাতে আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত প্রত্যেককে পাঁচশত টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.