সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / পেকুয়া অনৈতিক কাজে বাঁধা দেওয়ায় দর্জি গুলিবিদ্ধ

পেকুয়া অনৈতিক কাজে বাঁধা দেওয়ায় দর্জি গুলিবিদ্ধ

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের পেকুয়ায় অনৈতিক কাজে বাঁধা দেওয়ায় মো.আক্কাস (৩২) নামের এক দর্জিকে গুলিবিদ্ধ করেছে একদল সশস্ত্র দুর্বৃত্ত। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পেকুয়া বাজার সংলগ্ন ফাঁসিয়াখালী ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় স্থানীয় লোকজন তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাঁর শারিরিক অবস্থা অবনতি হওয়ায় তাঁকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।

গুলিবিদ্ধ ওই ব্যক্তির চাচা গিয়াস উদ্দিন বলেন, গতকাল শনিবার দোকান বন্ধ করে রাতে বাড়ি ফিরছিলেন। এসময় স্থানীয় কয়েকজন যুবক অজ্ঞাত পরিচয়ের এক মেয়েকে রাস্তায় শ্লীনতাহানী চেষ্টা করতে দেখলে আক্কাস বাঁধা দেয়। এতে সে বাঁধা দিলে তা দুর্বৃত্তরা গুলি করে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে ওই স্থান থেকে উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভুইয়া বলেন, খবর শুনে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.