ছগির আহমদ আজগরী; পেকুয়া :
কক্সবাজারের পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ.ক.ম সাহাবউদ্দিন ফরায়েজীর রহস্যজনক মৃত্যু ও লাশ উদ্ধার ঘটনার তদন্তে সিআইডি’র কাছে হস্তান্তর করা হয়েছে মামলা। ৪ নভেম্বর বুধবার নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, ৬ অক্টোবর রাতে পরিবারের সাথে শেষ যোগাযোগের পর পেকুয়া উপজেলা আওয়ামীলীগের বিপ্লবী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা আ.ক.ম সাহাবউদ্দিন ফরায়েজী নিখোঁজ হন। পরদিন তার নিজগ্রাম টইটংয়ের দূর্গম পাহাড়ি এলাকা বটতলী জুমপাড়া সংলগ্ন বাঁশখালী সীমান্তবর্তী মালঘাড়া নামক স্থানের একটি প্রবাহমান ছড়া থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। পরবর্তীতে তার পরিবারের পক্ষ থেকে ঘটনার কথা উল্লেখ করে ১৭জনের নামোল্লেখ সহ অজ্ঞাত জড়িতদের কথা জানিয়ে থানায় মামলা করে। পরে, পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহার নামীয় ৭আসামীকে গ্রেপ্তার করে।
এনিয়ে প্রধানমন্ত্রীর সাক্ষাতকালে নিহতের পরিবার মামলার প্রধান প্রধান আসামীদের গ্রেপ্তার পূর্বক আইন ও বিচারের কাঠগড়ায় সোপর্দ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়। এতে সায় দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও সরকারের উর্ধতন মহল চাঞ্চল্যকর ওই ঘটনার তদন্তে নতুন পদক্ষেপ গ্রহনের নির্দ্দেশ দেন। সরকারের উক্ত উচ্চ পর্যায়ের নির্দ্দেশের প্রেক্ষিতে পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ.ক.ম সাহাবউদ্দিন ফরায়েজীর রহস্যজনক মৃত্যু ও লাশ উদ্ধার ঘটনার দ্রæত জোরালো তদন্ত সম্পন্নে সিআইডি’র উপর ন্যাস্ত করার সিদ্ধান্ত ঘোষনা করেন। তারই প্রেক্ষিতে গতপরশু সরকার ও কক্সবাজার জেলা পুলিশের পক্ষ থেকে পেকুয়ার আওয়ামীলীগ নেতা আ.ক.ম সাহাবউদ্দিন ফরায়েজীর লাশ উদ্ধার ঘটনার চাঞ্চল্যকর মামলার যাবতীয় ডকেট কক্সবাজার জেলা সিআইডি পুলিশের কাছে প্রেরণ করে। এঘটনার সত্যতা জানতে কক্সবাজার জেলা সিআইডি পুলিশের সাথে এ প্রতিবেদক যোগাযোগ করলে সেখানে কর্মরত সিআইডি পুলিশের সাব-ইন্সপেক্টর হাসান মোঃ জাহাঙ্গীর বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.