সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / পেকুয়া-চট্টগ্রাম-কক্সবাজারের মধ্যে সরাসরি পরিবহন সার্ভিস চালু না থাকায় চরম ভোগান্তি

পেকুয়া-চট্টগ্রাম-কক্সবাজারের মধ্যে সরাসরি পরিবহন সার্ভিস চালু না থাকায় চরম ভোগান্তি

প্রতিকী ছবি

এম. ছগির আহমদ আজগরী; পেকুয়া :

কক্সবাজারের পেকুয়া উপকুলীয় এলাকা হতে চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে সরাসরী বাস সার্ভিস চালু না থাকায় চরম ভোগান্তি পোহাচ্ছে এলাকাবাসী। এ বিষয়ে জরুরী ভিত্তিতে পদক্ষেপ গ্রহনে সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

জানা যায়, কক্সবাজারের উপকূলীয় উপজেলা হিসাবে পরিচিত লোকালয়ের নাম পেকুয়া। ৭ইউনিয়ন নিয়ে গঠিত মডেল এ উপজেলার প্রত্যন্ত পাড়া মহল্লার যোগাযোগ ব্যবস্থায় চলমান যূগের সকল প্রকার যন্ত্রযানের বিচরণ থাকলেও চট্টগ্রাম ও কক্সবাজারের সাথে নেই সরাসরী যোগাযোগের পরিবহন সার্ভিস চালু। ফলে, উপজেলার ২লক্ষাধিক জনগোষ্টি ছাড়াও পেকুয়া হয়ে গন্তব্য যাত্রায় সংশ্লিষ্ট দ্বীপ উপজেলা কুতুবদিয়া ও তৎসংলগ্ন অঞ্চলের লোকজনদের চট্টগ্রাম ও কক্সবাজার গন্তব্য যাত্রা হয়ে আছে চরম নানা ভোগান্তি আর দূর্ভোগের হয়ে।

বিষয়টির সত্যতা জানিয়ে কুতুবদিয়া ও পেকুয়া বিআরডিবি অফিসার নুরুল আলম মিয়াজী বলেন, উপজেলার টইটং থেকে বাশখালী হয়ে চট্টগ্রামের মধ্যে যে পরিবহন সার্ভিস চালু রয়েছে সেটিকে যদি অন্ততঃ পেকুয়া বাজার অথবা কলেজ গেইট চৌমুহুনী পর্যন্ত সম্প্রসারিত করা যায় এতে করে পেকুয়া টু চট্টগ্রামের মধ্যে যোগাযোগ পরিক্রমা আরো সহজ হয়ে উঠবে। আর পেকুয়া উপজেলা যেহেতু কক্সবাজার জেলার অধীন সেহেতু কক্সবাজার হতে পেকুয়ার মধ্যে সরাসরী বাস সার্ভিস চালু সময়ের দাবী।

পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু পেকুয়া হতে চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে সরাসরী বাস সার্ভিস চালুর দাবীর প্রতি সমর্থন সংহতি প্রকাশ করে জনগুরুত্ব এবিষয়ে জরুরী পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেন।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.