সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / পেকুয়া জাতীয় পার্টিতে চাঙ্গাভাব-মাঠ দখলে সক্রিয় হয়ে উঠেছে নেতাকর্মীরা

পেকুয়া জাতীয় পার্টিতে চাঙ্গাভাব-মাঠ দখলে সক্রিয় হয়ে উঠেছে নেতাকর্মীরা

Jahangir (BDR) - Shagir 22-10-2015 (news & 2 pic) f1 (1)

Jahangir (BDR)

এস.এম.ছগির আহমদ আজগরী;পেকুয়া :

কক্সবাজারের পেকুয়ায় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিডিআর (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলমের জাতীয় পার্টিতে যোগদান করায় এলাকার জাপা রাজনীতিতে দেখা দিয়েছে প্রাণচাঞ্চল্য। নিবেদীতপ্রাণ ও জনসমাজে ব্যাপক পরিচিত এ ব্যক্তিত্বকে পাওয়ায় মাঠ দখলে সক্রিয় হয়ে উঠেছে দলটির সকল পর্যায়ের নেতাকর্মীরা।

জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড মিয়ারপাড়া এলাকার বাসিন্দা বিডিআর (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম। স্কুল জিবনে আধুনিক পেকুয়ার প্রতিষ্টাতা হিসাবে পরিচিত বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও সাংসদ আলহাজ সালাহউদ্দিন আহমদের ক্লাসমেট ও নিবেদীতপ্রাণ সমাজকর্মী হিসাবেই এলাকায় তার পরিচিতি সর্বসমাজের চেনাজানা। মিশুক ও স্বল্পভাষী সদালাপী মনা গুনাধিকারী ব্যক্তিত্ব বিডিআর জাহাঙ্গীর এলাকায় দলমত নির্বিশেষে সকল শ্রেনী পেশার মানূষের কাছে আর্থ-সামাজিকতার সেবাব্রতী নিবেদীতপ্রাণ ও সমাজ সচেতন মানের হলেও রাজনীতির প্রতি ছিলনা তার কোন সম্পৃক্ততা। রাজনীতি বিমূখ এ মানূষটি তার নিজ মেধা ও যোগ্যতা গুনে সহায়তা প্রত্যাশীদের ডাকে সাড়া দেওয়ায় এলাকার প্রত্যন্ত পাড়া-মহল্লার আবাল বৃদ্ধ বনিতার কাছে রয়েছে নাম যশ খ্যাতি। জিবদ্দশায় তিনি রাজনৈতিকাঙ্গনের সাথে সম্পৃক্ত না হওয়ার বাসনা ধারন করলেও সৃষ্টি ও সৃজনশীল সমাজ বিনির্মানের চিন্তা চেতনা তাকে আর সেখানে থাকতে দেয়নি। শেষ পর্যন্ত তিনি জড়িয়ে পড়লেন রাজনীতির সাথে। আর রাজনীতির চিন্তা চেতনার প্রতিফলন ঘঠাতে গিয়ে তিনি দলভুক্ত হলেন ৯বছরের সরকার ও দেশ পরিচালনায় অবস্থানকারী হিসাবে পরিচিত বর্তমান সরকারের অংশীদার ও প্রধান বিরোধীদল এর আসনে অধিষ্টিত জাতীয় পার্টির সাথে। গত সপ্তাহে তিনি হঠাৎ করে তার এলাকার লোকজন নিয়ে সৌজন্য সাক্ষাত করেন, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জাপা নেতা আলহাজ মুহাম্মদ ইলিয়াছ এম.পি’র সাথে। সাক্ষাতকালে তিনি এম.পি’কে ফুলের শুভেচ্ছা জানিয়ে আনুষ্টানিকভাবে যোগদান করেন এ দলে। যোগদানের পর পরই ঘটে যায় কাকতালীয় ঘটনা। সপ্তাহ না পেরুতেই পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদ এর চট্টগ্রাম সফরকে সফল করতে এম.পি হাজি ইলিয়াছের ডাকে সায় দিয়ে তিনি তার অনুসারীদের নিয়ে দলের চেয়ারম্যানকে বরণ ও স্মরণীয় করতে নবাগত এই জাপা নেতা বিডিআর (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম ছুটে যান চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর। কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জাপা নেতা আলহাজ মুহাম্মদ ইলিয়াছ এম.পি’র তত্ত্বাবধানে বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জে পার্টির ফুলের শুভেচ্ছা জানিয়ে চেয়ারম্যানকে বরন, বিভিন্ন নির্দ্দেশনা পরামর্শ গ্রহনের তাক লাগানো ঘটনাও ঘঠে যায় সেখানে। আবার একইদিন চট্টগ্রাম সার্কিট হাউসে দলটির হাই কমান্ডের বেশ কিছু প্রভাবশালী নীতি নির্ধারকদের সাথেও বিডিআর জাহাঙ্গীরের হয় পরিচিতি। কক্সবাজারের পেকুয়ার ব্যবসায়ী ও সমাজসেবক বিডিআর(অবঃ) জাহাঙ্গীর আলম জাতীয় পাটিৃতে যোগদানের সপ্তাহ না পেরুলেও দলীয় কর্মকান্ডে তার অংশগ্রহন ও অন্যান্য ভুমিকার বিষয় নিয়ে পত্র পত্রিকায় হতে শুরু করে ফলাও প্রচার প্রচারণা।

প্রায় প্রতিদিন জাতীয় পার্টির অনুষ্টানের বিষয়গুলো হয়ে উঠে সংবাদ শিরোনাম। যানিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মন্তব্য,দীর্ঘদিন পর কক্সবাজারের পেকুয়া-চকরিয়া আসনে জাতীয় পার্টি সংসদ সদস্য পদ প্রাপ্তির বছর দেড়েক পেরিয়ে গেলেও গণমাধ্যমে হয়নি তার এতো শিরোনাম। কিন্তু ব্যতিক্রম বিশিষ্ট ব্যবসায়ী বিডিআর(অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে জাতীয় পার্টির সাংগঠনিক কর্মকান্ড।

গত ১সপ্তাহের মধ্যে তারা দলীয় আনুষ্টানিকতা ছাড়াও বিভিন্ন সামাজিক তৎপরতা ও রাজনীতির কৌশলে পথ চলার বিষয়গুলো এখন পরিণত হয়েছে জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় পত্র পত্রিকা এবং রেডিও টিভি চ্যানেলের সংবাদ শিরোনাম। নবাগত জাপা নেতা বিডিআর জাহাঙ্গীরের ব্যতিক্রমধর্মী নানা কার্যক্রম আনুষ্টানিকতার প্রচার প্রচারণায় ভর করে পেকুয়ার প্রত্যন্ত পাড়া-মহল্লায় জাতীয় পার্টির নেতাকর্মীদের নব উদ্দীপনায় পথ চলা সূচনায় সকলের মাঝে দেখা দিয়েছে সরব নিরব প্রাণচাঞ্চল্যতা। এলাকার রাজনৈতিক বোদ্ধাদের মতে ৯০’র দশক পূর্ববর্তী সময়কালীন জাতীয় পার্টির সংগঠন প্রক্রিয়া যূগ যেন আবার ফিরে এসেছে। এলাকার আবাল বৃদ্ধ নর-নারী যুবক-যুবতী আর রাজনৈতিকাঙ্গনের মানূষ যেন আবারো গড়ে তুলতে চায় ৯বছরের শাষকদল জাতীয় পার্টি ও তার অঙ্গ-সহযোগী জাতীয় মহিলা পার্টি, যুব সংহতি, ছাত্র সমাজ, ওলামা পার্টি, তরুণ পার্টি, শ্রমিক পার্টি, পল্লীবন্ধু পরিষদ, পেকুয়া জাতীয় উন্নয়ন পার্টি সহ বিভিন্ন নামের সংগঠন। আর এসবের পতাকাতলের লোকজন নিয়ে তুলতে চায় আধুনিক পেকুয়া।

বর্তমানে এদলে থাকা নেতাকর্মীরাও একের পর এক সভা, সমাবেশ ও বিভিন্ন অনুষ্টানের ধারাবাহিক আয়োজনের মাধ্যমেই যেন জানান দিচ্ছে নবাগত জাপা নেতা বিডিআর (অবঃ) জাহাঙ্গীর আলমের যুগোপযোগী নেতৃত্বে পথ চলার সার্বিক প্রস্তুতি।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.