কক্সবাজারের পেকুয়া থানার ওসি’র বিদায় বরণ অনুষ্ঠিত হয়েছে। ৩ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় সাতটায় পেকুয়া থানা প্রাঙ্গনে জনাকীর্ণ আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। মোঃ আবদুর রকিব পার্বত্য জেলার খাগড়াছড়িতে বদলী হয়েছেন।
জানা যায়, সরকারের উর্ধতন মহল গতপরশু পেকুয়া থানা কর্মরত অফিসার ইনচার্জ (প্রশাসন) ওসি মোঃ আবদুর রকিব ও ওসি (তদন্ত) মোঃ শহিদউল্লাহ’কে বদলী করে। তাদের স্থল পদের অফিসার ইনচার্জ (প্রশাসন) হিসাবে ঢাকা রেঞ্জ ও ডিএমপি’র দায়িত্ব পালনকারী পুলিশ অফিসার জিয়া মোঃ মোস্তাফিজুর রহমান ও ওসি (তদন্ত) হিসাবে চট্টগ্রাম রেঞ্জে দায়িত্ব পালনকারী পুলিশ অফিসার শেখ আশরাফুজ্জামানকে নিয়োগ দেয়া হয়। গতকালই তারা পেকুয়ায় কর্মস্থলে যোগদান করলে এউপলক্ষ্যে পেকুয়া থানায় ওসি’র বরণ বিদায় অনুষ্টানের আয়োজন করা হয়। নবাগত অফিসার ইনচার্জ (প্রশাসন) জিয়া মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও এস.আই জুয়েল চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত এক সূধী সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মারুফুর রশিদ খান। এছাড়া, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সম্পাদক মোঃ ফরিদুল আলম, আওয়ামীলীগ নেতা ঠিকাদার মোঃ আবুল শামা শামিম, পেকুয়া উপজেলা জাতীয় পার্টির আহবায়ক এস.এম.মাহাবুব ছিদ্দিকী, নবাগত জাপা নেতা বিশিষ্ট ব্যবসায়ী অবঃ বিডিআর মোঃ জাহাঙ্গীর আলম, পেকুয়া সদর আওয়ামীলীগের সভাপতি মোঃ আযম খান, বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন (বিওজেএ) পেকুয়া উপজেলা শাখার সভাপতি সাংবাদিক এস.এম.ছগির আহমদ আজগরী, বঙ্গবন্ধু সৈনিকলীগের পেকুয়া উপজেলা সভাপতি শহিদুল ইসলাম হিরু, জাতীয় শ্রমিকলীগ কক্সবাজার শাখার সহ-সভাপতি আতিকুর রহমান চৌধুরী, পেকুয়া উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি এইচ এম নুরুল আবছার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবুল প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সমাজের নেতৃস্থানীয়রা উপস্থিত ছিলেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.