নিজস্ব সংবাদদাতা, পেকুয়া:
কক্সবাজারের পেকুয়ায় উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আ.ক.ম সাহাবউদ্দিন ফরায়েজীর লাশ উদ্ধারের ক্লু উদঘাটনে ধারাবাহিক অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। এনিয়ে গত কয়েকদিন পরিচালিত সাড়াশি অভিযানে ঘটনায় জড়িত সন্দেহে ও জিজ্ঞাসাবাদে সর্বমোট ১৬জনকে আটক করেছে পুলিশ। নিহত সাহাবউদ্দিন ফরায়েজীর নিয়মিত যাতায়তে ব্যবহৃত একাধিক সিএনজি চালক ও ঘটনাস্থলে বসবাসকারী দু’নারী সহ ধৃতদের আটক করে পুলিশ।
থানা সূত্র জানায়, ৬ অক্টোবর মঙ্গলবার রাতে পেকুয়ায় উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আ.ক.ম সাহাবউদ্দিন ফরায়েজী নিখোঁজ হন। পরদিন, ৭ অক্টোবর বুধবার সকাল সাড়ে ৭টায় উপজেলার টইটং ইউনিয়নের দূর্গম পাহাড়ি গ্রাম বটতলী জুমপাড়া মালগাড়া এলাকার বাঁশখালীর সীমান্তবর্তী ছড়ায় সাহাবউদ্দিন ফরায়েজীর লাশের সন্ধান মিলে। এনিয়ে কঠিন পরীক্ষার মুখোমুখী হয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনার ক্লু উদঘাটনে শুরু করে সাড়াশি অভিযান। ধারাবাহিক এ অভিযানে সাহাবউদ্দিন ফরায়েজির নিয়মিত ব্যবহৃত সিএনজি চালক জসিম উদ্দিন, শাহাদত ও আবদুল গফুর এবং ঘটনাস্থল সংলগ্ন মালগাড়া এলাকায় বসবাসকারী পরিবারের দু’নারী ছাড়াও জিজ্ঞাসাবাদ ও ঘটনায় জড়িত সন্দেহে সর্বমোট ১৬জন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিভিন্ন হেফাজতে ব্যাপক জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখা হয়েছে বলে থানা সূত্র সাংবাদিকদের নিশ্চিত করলেও তদন্তের স্বার্থে সকলের পরিচয় জানাতে অপারগতা প্রকাশ করেছে পুলিশ।
পেকুয়া থানার ওসি মোঃ আবদুর রকিব, এসবের সত্যতা নিশ্চিত করে বলেন, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাহাবউদ্দিন ফরায়েজীর লাশ উদ্ধার ঘটনার ক্লু উদঘাটনে মরিয়া পুলিশ। ঘটনার পর থেকে নির্ঘূম দিনাতিপাত করছে পুলিশ। ইতোমধ্যে বেশ কিছু ধারনা চক ও তথ্য উপাত্ত সংগ্রহে নিয়ে তদন্তে এগিয়ে যাচ্ছে পুলিশ। দ্রুততম সময়ের মধ্যেই ঘটনার তদন্ত সম্পন্ন করতে পারদর্শীতা দেখাবে পুলিশ। আর এ জন্য সকলকে ধৈর্য্য, সহনশীলতা দেখিয়ে পুলিশকে সহযোগিতায় এগিয়ে আসার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এদিকে পেকুয়া আ’লীগ সভাপতি সাহাবউদ্দিন ফরায়েজীর লাশ উদ্ধারের ঘটনা তদন্তে পুলিশের তৎপরতায় সন্তোষ পরিবার ও স্বজনদের।
কক্সবাজারের পেকুয়ায় উপজেলা আ’লীগ সভাপতি সাহাবউদ্দিন ফরায়েজীর লাশ উদ্ধার ঘটনার তদন্তে পুলিশের তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছে নিহতের পরিবার ও স্বজনরা। তাদের মন্তব্য এখনো পর্যন্ত তাদের পক্ষ থেকে থানায় এজাহার দায়ের সম্ভব না হলেও ঘটনার ক্লু উদঘাটনে পুলিশ নির্ঘুম ভাবে তদন্ত কার্যক্রম সাড়াশি অভিযান অব্যাহত রাখায় স্বল্পতম সময়ের মধ্যে রহস্য উদঘাটনে তারা আশাবাদী। বিষয়টি নিশ্চিত করেছেন নিহত সাহাবউদ্দিন ফরায়েজীর পুত্র হাফেজ¦ মেহেদী হাসান ফরায়েজী ও ভাগ্নে টইটং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম.জাহিদুল ইসলাম চৌধুরী। বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, ৬ অক্টোবর রাতে পরিবারের সাথে শেষ যোগাযোগের পর পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি বর্ষীয়ান জননেতা আ.ক.ম সাহাবউদ্দিন ফরায়েজী নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে বিষয়টি তাৎক্ষনিক পুলিশকে অবহিত না করে তারা সম্ভাব্য স্থানে খোঁজাখুজি অব্যাহত রাখেন। কিন্তু পরদিন তার নিজ গ্রাম টইটংয়ের বটতলী জুমপাড়া মালঘাড়া সীমান্ত এলাকার ছড়া থেকে এ নেতার লাশের সন্ধান পায় স্থানীয়রা। বিষয়টি পুলিশকে জানানো ছাড়াই নিহতের স্বজনরা মরদেহটি ঘটনাস্থল থেকে তুলে সরিয়ে নিয়ে আসেন। খবর পেয়ে পেকুয়া থানার ওসি মোঃ আবদুর রকিবের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। পুলিশি উপস্থিতি দেখে নিহতের স্বজনরা মরদেহ ময়না তদন্ত ছাড়াই দাফনের প্রস্তাব দিলে পুলিশ তা প্রত্যাখ্যান করে পরবর্তীতে ঝামেলার আশংকায় লাশের সুরতহাল তৈরী সম্পন্ন করে ময়না তদন্তে প্রেরনের প্রস্তুতি নেয়। এসময় নিহতের স্বজনরা পুলিশের প্রস্তাবে সায় দিতে সম্মত হন। পরে, পুলিশ লাশটি উদ্ধার করে হেফাজতে মর্গে নিয়ে ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।
এদিকে, পেকুয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি আ.ক.ম সাহাবউদ্দিন ফরায়েজীর নিখোঁজ ও লাশ উদ্ধার ঘটনাটিকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহন করে পুলিশ। পরিবারের পক্ষে এজাহার দায়ের ছাড়াও অন্যান্য সহযোগিতায় অপারগতা জানানোয় বিষয়টি নিয়ে কঠিন পরীক্ষার মুখে পড়ে পুলিশ। একপর্যায়ে পুলিশের পক্ষ থেকে সাধারণ ডায়েরী রুজু করা হয়। পরে, চাঞ্চল্যকর এ ঘটনা তদন্তে মাঠে নামে পুলিশ। অব্যাহত রাখে পুলিশ ধারাবাহিক সাড়াশি অভিযান। পুলিশের দফায় দফায় অভিযানে সর্বমোট আটক করা হয় সন্দেহভাজন ১৬জনকে। ঘটনার প্রকৃত তথ্য ও রহস্য উদঘাটনে ধৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদও চালিয়ে যাচ্ছে পুলিশ। পেকুয়া থানার ওসি মোঃ আবদুর রকিব সাংবাদিকদের কাছে এসবের সত্যতা নিশ্চিত করে চাঞ্চল্যকর বিষয়টির সুষ্ঠু তদন্তে পুলিশের সহযোগিতায় সকল মহলকে এগিয়ে আসার উদ্ধার্থ আহব্বান জানান তিনি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.