
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ পোকখালী ইউনিয়ন শাখার উদ্যোগে বিশেষ এক বর্ধিত সভা ২ নভেম্বর বিকালে স্থানীয় মুসলিম বাজারে ইউনিয়ন ছাত্রলীগ সাধারন সম্পাদক সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্টিত হয়।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পোকখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোজাহের আহমদ, সাধারণ সম্পাদক চেয়ারম্যান রফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হেলাল উদ্দীন, ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আইয়ুব, সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দীন, সাবেক ছাত্রনেতা রাশেদ উদ্দীন রাসেল, ইরফানুল করিম, ছাত্রনেতা বখতিয়ার বাবু, ঈদগাহ্ কলেজ ছাত্রলীগ আহবায়ক আব্দু রহমান ও যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ্ আল মামুন, ইসলামাবাদ ছাত্রলীগ সভাপতি আশফাক উদ্দিন আরাফাত, ঈদগাঁও সাধারণ সম্পাদক ফয়সাল আল ফিরোজ ও পোকখালী ছাত্রলীগের আরকে হাসান, মোঃ সিফাত, মোঃ শফিকসহ ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি-সম্পাদকবৃন্দ।
সভায় বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ছাত্রলীগের নেতাকর্মীদের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে নৌকার প্রার্থীকে বিজয় করার জন্য। ইউনিয়ন ছাত্রলীগ সাধারন সম্পাদক সাইফুল ইসলামের নেতৃত্বে তৃণমূল কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.