সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / দুর্ঘটনা-অগ্নিকাণ্ড / পোকখালীতে দৃষ্টি প্রতিবন্ধির বাড়ীতে অগ্নিকান্ড

পোকখালীতে দৃষ্টি প্রতিবন্ধির বাড়ীতে অগ্নিকান্ড

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজারের নবসৃষ্ট ঈদগাঁও উপজেলার পোক খালীতে এক দৃষ্টি প্রতিবন্ধির বসতবাড়ীতে অগ্নিকান্ড সংগঠিত হয়ে সবকিছু পুড়ে ছারখার হয়।


জানা যায়, ২রা আগষ্ট রাত আনুমানিক আটটার দিকে ইউনিয়নের পূর্ব পোকখালীর ছৈয়দ্দ পাড়া দৃষ্টি প্রতিবন্ধী আব্দু রহিমের বাড়িতে গ্যাস চুলা থেকে ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। এতে বাড়ীর সবকিছু পুড়ে যায়। খবর পেয়ে পোকখালী ইউপি চেয়ারম্যান রফিক আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেন। অগ্নি দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন ছাত্রনেতা সালাহ উদ্দিন কাদের।


উল্লেখ্য যে, দীর্ঘবছর ধরে ফায়ার সার্ভিসের দাবী জানানোর পরও বাস্তবায়ন না হওয়ায় প্রতিবছর অগ্নিকান্ডের মত ভয়াবহ দুর্ঘটনায় সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। দ্রত দমকল বাহিনী স্থাপনে দাবী উপজেলার আমজনতার।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.