সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / পোকখালীতে ১, ২ ও ৩ নং ওয়ার্ড যুবলীগের সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন

পোকখালীতে ১, ২ ও ৩ নং ওয়ার্ড যুবলীগের সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন

https://coxview.net/wp-content/uploads/2023/10/A-Leeg-Sagar-22-10-23.jpeg

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

বাংলাদেশ আওয়ামী যুবলীগ, পোকখালী ইউনিয়নের আওতাধীন ১, ২ ও ৩নং ওয়ার্ড যুবলীগের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।

 

২১শে অক্টোবর বিকেলে মধ্যম পোকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ইউনিয়ন যুবলীগ সভাপতি আ.ন.ম আমজাদ হোসেনের উদ্বোধনের মধ্য দিয়ে যুবলীগের এই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো, বিশেষ অতিথি ছিলেন, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন জয়, জালালাবাদ যুবলীগ সাধারণ সম্পাদক সাহেদ কামাল, ইসলামপুর যুবলীগ সাধারণ সম্পাদক আবছার কামাল শাহীন, পোকখালী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক ইউসুফ কবির, ওয়ার্ড় আওয়ামীলীগ সভাপতি আজিজ বাঙ্গালী, ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান।


প্রধান বক্তার বক্তব্য রাখেন, পোকখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক অহিদুর রহমান ইত্তেহাদ।


সম্নেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জামাল উদ্দীনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আতিক উল্লাহ,সদস্য সচিব আব্দুর রহমান পরিচালনায় পোকখালী ইউনিয়ন যুবলীগের ১, ২, ৩ নং ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়।


বাদে মাগরিব দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে ১নং ওয়ার্ডে সভাপতি- শওকত আলম, সহ-সভাপতি বোরহান উদ্দীন, সাধারন সম্পাদক- রিয়াজ উদ্দীন, ২নং ওয়ার্ড সভাপতি- সিরাজুল ইসলাম, সি: সহ-সভাপতি আইয়ূব, সাধারন সম্পাদক- রুবেল মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক- সজিব কান্তি দে, ৩নং ওয়ার্ড সভাপতি- গিয়াস উদ্দীন, সাধারন সম্পাদক- বাবুল মাঝিকে নিবাচিত করা হয়।


পরে মিজানুর রহমান (৩নং ওয়ার্ড)কে ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক মনোনীত করা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.