
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
টানা বর্ষণে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের গোমাতলীর চরপাড়ার অসংখ্য পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এতে করে এসব পরিবারের লোক জন চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন।
বাড়ীঘরের ভেতরে বাইরে হাঁটু সমান পানিতে নিমজ্জিত। স্বাভাবিক জীবন যাপন ব্যাহত হচ্ছে। রান্নাবান্নাসহ চলাফেরা হয়ে উঠে কষ্টকর। সবচেয়ে বিপাকে পড়ে শিশু,বৃদ্ধ ও অসুস্থ মানুষজন।
বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। ৩ দিন ধরে পানিবন্দি অবস্থায় রয়েছে। বাড়ীঘরে আগুন জ্বালানোর মত নেই কোন পরিবেশ। গোমাতলী চরপাড়া গ্রামটি তলিয়ে গেছে পানির নিচে।
স্থানীয় এক যুবক জানান, বেড়িবাঁধ না হওয়ায় বর্ষা মৌসুমে পানিবন্দি হওয়ার মত মাসুল দিতে হচ্ছে এলাকাবাসীকে। দিনদিন পানির উচ্চতা বাড়ছে। তিনদিন ধরে দূবিষহ অবস্থায় দিনপার করছেন গোমাতলীবাসী। অনেকেই শুকনো খাবারের ওপর নির্ভর করেই কোন রকম বেঁচে আছে।
অন্যদিকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে পার্শ্ববর্তী আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার পরামর্শ দেন রেড ক্রিসেন্ট সোসাইটি, ঈদগাঁও উপজেলার দায়িত্বশীলরা।
বন্যাকবলিত পরিবারের সদস্যরা প্রশাসনসহ জনপ্রতিনিধিদের জরুরি ভিত্তিতে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার দাবি জানালেন।
অপরদিকে টানা বৃষ্টিপাতে ঈদগাঁও বাজারসহ জালালাবাদের পূর্ব ফরাজী পাড়া প্লাবিত হয়। যাতে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের কষ্টের শেষ সীমা ছাড়িয়ে গেছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.