এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা ৩১ মার্চ বিকেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক বুলবুল দাশ গুপ্তের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী কানিজ ফাতেমা মোস্তাক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগ উপদেষ্টা মাষ্টার নুরুল আজিম, পোকখালী ইউপি চেয়ারম্যান রফিক আহমদ, সাবেক চেয়ারম্যান কবির আহমদ, সদর সেচ্ছাসেবকলীগ সভাপতি এডভোকেট একরামুল হুদা, পোকখালী আওয়ামীলীগ সভাপতি মোজাহের আহমদ, ইউনিয়ন বিএনপি সভাপতি আকতার উদ্দিন, ছৌফলদন্ডী আওয়ামীলীগ সাবেক সভাপতি হাবিব উল্লাহ, সাধারণ সম্পাদক শাহজাহান মনির, শিক্ষক এছারুল হক, অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষক কামাল উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগ সহ সভাপতি আইয়ুব হেলালী ও এডভোকেট রফিকুল ইসলামসহ শিক্ষক শিক্ষিকা এবং অসংখ্য শিক্ষার্থীরা।
শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন- নুরুল আবছার। পরে ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। এটি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আলহাজ মোস্তাফিজুর রহমান প্রাথমিক বিদ্যালয়সহ ইউনিয়নের সকল প্রাথমিক শিক্ষা প্রতিষ্টান অংশগ্রহন করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.