
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
কক্সবাজার সদরের পোকখালী আ’লীগের সাবেক উপদেষ্টা ও ইউনিয়ন আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের পিতা প্রবীণ মুরব্বী হোছেন আলী সওদাগর ইন্তেকাল করেন (ইন্নালিল্লা….. রাজেউন) ২৪ সেপ্টেম্বর রাত ৮টার দিকে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি ইউনিয়নের উত্তর গোমাতলী রাজঘাট পাড়া গ্রামের মরহুম বেলায়ত আলীর বড় পুত্র।
তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভোগ ছিলেন। ২৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় মরহুমের নামাজে জানাযা গোমাতলী রাজঘাট পাড়া জামে মসজিদ মাঠে অনুষ্টিত হবে বলে নিশ্চিত করেন মরহুমের বড় পুত্র দেলোয়ার হোসেন। তাঁর মৃত্যুতে শোক ও সমবেদনা জানান, ঈদগাঁও রিপোটার সোসাইটির সাবেক সভাপতি ও দৈনিক রুপালী সৈকতের ঈদগাঁওস্থ নিজস্ব প্রতিবেদক এম আবুহেনা সাগর।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.