এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগের আওতাধীন পোকখালী ইউনিয়ন শাখার উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্টান স্থানীয় মুসলিম বাজার প্রাঙ্গনে ৯ই এপ্রিল বিকেলে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোজাহের আহমদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু তালেব।
প্রধান বক্তার বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মাহমুদুল করিম মাদু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন- উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আবদুল হক জিকু, যুগ্ম সম্পাদক আতাউস সামাদ টিটু, দপ্তর সম্পাদক মহিদুল্লাহ মহিদ, উপজেলা আওয়ামীলীগ নেতা নুরুল হুদা, পোকখালী আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিক আহমদ।
সদস্য নবায়ন সংগ্রহ অভিযান উদ্বোধন করেন- সদর আওয়ামীলীগ সহ সভাপতি ফরিদুল আলম। অন্যদের মাঝে আরো বক্তব্য রাখেন- জেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক ফিরোজ উদ্দিন খোকা, ইউনিয়ন যুবলীগ আহবায়ক আ ন ম আমজাদ হোসেন, ছাত্রলীগ সাধারন সম্পাদক সাইফুল ইসলাম।
উপস্থিত ছিলেন – সদর উপজেলা আওয়ামীলীগ নেতা হেলাল উদ্দিন, রিয়াদ,আবু খালিদ, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবুহেনা বিশাদ, সাংগঠনিক সম্পাদক ইরফানুল করিম, পোকখালী আওয়ামীলীগ নেতা আবু তাহের হেলালীসহ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। পরে স্থানীয় প্রবীন আওয়ামীলীগ নেতাকর্মীদের হাতে সদস্য ফরম তুলে দেওয়ার মধ্য দিয়ে আনুষ্টানিক কার্যক্রম শুরু করে অতিথিরা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.