
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমদ ইন্তেকাল করেছেন (ইন্নলিল্লাহী………..রাজেউন)। ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ জুন দিবা গত রাত আড়াইটার দিকে ফিরোজ আহমদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
মরহুম ফিরোজ আহমদ পোকখালী ইউনিয়নের উত্তর গোমাতলী কৃষি ও মোহাজের সমবায় সমিতির সাবেক সভাপতি, গোমাতলী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের আমৃত্যু সভাপতি ছিলেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.