সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / পোকখালী মুসলিম বাজারে দোকানে চুরি সংগঠিত : নগদ টাকাসহ মালামাল লুট

পোকখালী মুসলিম বাজারে দোকানে চুরি সংগঠিত : নগদ টাকাসহ মালামাল লুট

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার পোকখালী মুসলিম বাজারে এক মুদি দোকানে চুরি সংগঠিত করে, নগদ টাকাসহ মালামাল নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

জানা যায়, ২১জুলাই গভীর রাতে পোকখালী মুসলিম বাজারে রফিক ষ্টোরে নামের একটি মুদি দোকানের জানালা ভেঙ্গে প্রবেশ করে নগদ টাকাসহ প্রায় অর্ধলক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।

দোকান মালিকের মতে, প্রতিদিনের ন্যায় জুমাবার রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। সকালে দোকান খুলে দেখতে পায় উপরের দেওয়ালের মিনি জানালা ভেঙ্গে চোর প্রবেশ করে সিগারেট, নগদ টাকা অন্যান্য মালামালসহ প্রায় অর্ধলক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। তিনি বিষয়টি তাৎক্ষণিক মুসলিম বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদককে জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জকে অবহিত করে। পরে তদন্ত কেন্দ্রের এক এস আইয়ের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এদিকে এসআই শাহাজ উদ্দীন চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.