নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কক্সবাজার সদর উপজেলার আওতাধীন পোকখালী ইউনিয়ন শাখার সহ-সভাপতি ও সদর উপজেলার সদস্য জামাল উদ্দিনের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবী জানালেন ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দরা।
জানা যায়, ৩১ ডিসেম্বর কক্সবাজার শহরস্থ লালদিঘীর পাড়ে সন্ত্রাসীরা অর্তকিতভাবে হামলা করে যুবনেতা জামাল উদ্দিনকে। আহত ব্যক্তি সদর হাসপাতালে চিকিৎসা সেবা শেষে বর্তমানে বিশ্রামে রয়েছেন।
যুবনেতা জামাল উদ্দিনের উপর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের জোর দাবী জানান পোকখালী ইউনিয়ন যুবলীগ সভাপতি আনম আমজাদ হোসেন ও সাধারন সম্পাদক অহিদুর রহমান ইত্তেহাদ। যদি গ্রেফতার করতে ব্যর্থ হন প্রশাসন তাহলে যুবলীগ নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে বৃহত্তর কর্মসূচীর ডাক দিবেন বলেও হুশিয়ারী উচ্চারণ করেন তারা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.