সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / পোকখালী যুবলীগ সম্মেলনে প্রার্থী হিসেবে আমজাদ ও ইত্তেহাদ এগিয়ে

পোকখালী যুবলীগ সম্মেলনে প্রার্থী হিসেবে আমজাদ ও ইত্তেহাদ এগিয়ে

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

দীর্ঘদিন পর যুবলীগের সম্মেলন ও কাউন্সিলকে ঘিরে পোকখালী ইউনিয়নের আওয়ামী যুবলীগের নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে চাঙ্গাভাব। ছুটে যাচ্ছেন তৃণমূল কর্মী-ভোটারদের মাঝে।

কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়ন যুবলীগের দ্বি-বার্ষিকী সম্মেলন ও কাউন্সিলে পরিচ্ছন্ন, ক্লিন ইমেজের সভাপতি প্রার্থী আমজাদ হোসেন এবং সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে অহিদুর রহমান ইত্তেহাদ ভোটের মাঠে এগিয়ে রয়েছেন।

২৭ নভেম্বরের বহুল প্রতিক্ষিত সম্মেলনকে ঘিরে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে সাজ সাজ রব দেখা দিয়েছে। নেতাকর্মীদের মাঝে চাঙ্গাভাব বিরাজ করছে।

ইতোমধ্যে ইউনিয়নের আওতাধীন নয়টি ওয়ার্ড কমিটির সম্মেলনও সম্পন্ন হয়। দীর্ঘকাল পর ইউনিয়ন যুবলীগ আহবায়ক থেকে সম্মেলনের মাধ্যমে কমিটি হতে যাচ্ছে। এ সম্মেলনে এবার সভাপতি ও সম্পাদক পদের প্রার্থীরা নড়েচড়ে বসতে শুরু করেছে। অনেকে তৃণমূল নেতাকর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন, সময় দিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে প্রার্থীরা কাউন্সিলরদের ধারে ধারে ছুটে যাচ্ছেন।

পোকখালী ইউনিয়ন যুবলীগকে শক্তিশালী করে দাঁড় করাতে সভাপতি পদে লড়াইয়ের ঘোষণা দিলেন বর্তমান আহবায়ক ও পরিচ্ছন্ন ব্যবসায়ী আনম আমজাদ হোসেন। তিনি সফল ভাবে দীর্ঘ বছর ইউনিয়ন যুবলীগের আহবায়কের দায়িত্ব করে। তিনি সততা, সুনাম, ইমেজ ধরে রেখেছেন। দলের জন্য নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছেন। কেননা দলের চরম দু:সময়ে নেতাকর্মীদের পাশে তিনি সবর্দা ছিলেন। আপদে বিপদে ছুটে আসে।

সাধারণ সম্পাদক হিসেবে পোকখালী আ,লীগে আমৃত্যু সদস্য, ওয়ার্ড আ,লীগ সাবেক সভাপতি মরহুম মাষ্টার আলমের সুযোগ্য সন্তান, পরিচ্ছন্ন, ক্লিন ইমেজ, চট্টগ্রাম সাউদান ইউনির্ভাসিটির শিক্ষাথী অহিদুর রহমান ইত্তেহাদ অন্য প্রার্থীদের চেয়ে এগিয়ে রয়েছেন। তিনি ভদ্র, নম্র, শিক্ষিত। পারিবারিক গ্রহণযোগ্যতা ধরে রেখে ইতোমধ্যে ভোটারদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছেন এবং সু-সম্পর্ক বজায় রেখে চলছেন ইত্তেহাদ।

সূত্র মতে, পোকখালী যুবলীগের ৯৩জন ভোটারদের ভোটদানের মাধ্যমে নতুন নেতৃত্ব সৃষ্টি হবে বলে জানা যায়। প্রার্থীরা সেই চিন্তা মাথায় রেখে মাঠে ঘাটে চষে বেড়াচ্ছেন। ভোটারদের সাথে কৌশল বিনিময় অব্যাহত রেখেছেন।

তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মতে, কর্মীদের আপদে বিপদে, চরম মুর্হুতে ছুটে আসা, এছাড়া সাংগঠনিক কার্যক্রম চাঙ্গা রাখতে পারবে এমন নেতা নিবার্চিত করা হবে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.