সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / পৌর নির্বাচনে বান্দরবান ও লামায় আ’লীগের মেয়র প্রার্থী চুড়ান্ত

পৌর নির্বাচনে বান্দরবান ও লামায় আ’লীগের মেয়র প্রার্থী চুড়ান্ত

Mayor  - Rafiq - Lama 14-11-2015 (news & 1pic) f2মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা :

অবশেষে সকল জল্পনা কল্পনা সমাপ্তি ঘটিয়ে ঘোষণা হল আওয়ামী লীগের বান্দরবান সদর ও লামা পৌরসভার দলীয় মনোনীত প্রার্থীর নাম। বান্দরবান জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ১৪ নভেম্বর শনিবার রাত ৭টা হতে সাড়ে ৮টা পর্যন্ত মিটিং শেষে প্রার্থীদের নাম ঘোষণা করে আওয়ামী লীগের নীতি নির্ধারক মহল।

বান্দরবান জেলা আওয়ামী লীগ কর্তৃক মনোনীত প্রার্থীরা হলেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইসলাম বেবী (বান্দরবান পৌরসভা) এবং বান্দরবান জেলা পরিষদের সদস্য ও লামা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম (লামা পৌরসভা)।

দলের একাধিক শীর্ষ নেতা জানান, প্রার্থীর জনপ্রিয়তা বিচার করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি মনোনয়ন দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে বান্দরবান জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাদেক হোসেন জানান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসলাম বেবী বান্দরবানে আর লামায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম’কে দলীয় মনোনয়ন দিয়ে নৌকা প্রতিকের প্রার্থী হিসেবে চুড়ান্ত ঘোষণা করা হয়।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.