সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / প্রকাশ হলো আসিফ আকবরের নতুন গান

প্রকাশ হলো আসিফ আকবরের নতুন গান

অনলাইন ডেস্ক :

নতুন গান নিয়ে হাজির হয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর। ‘মন ফোঁড়ন’ শিরোনামে এ গানের কথা লিখেছেন পলিন কাউসার। সুর ও সংগীতায়োজন করেছেন শেখ মোহাম্মদ রেজওয়ান। এ গান নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও।

মিউজিক ভিডিওটির নির্দেশনায় ছিলেন গীতিকার পলিন কাউসার। তিনি বলেন, ‘‘আমার সব গানের ভেতরই ভিজুয়াল ইনডিপেনডেন্স রেখে লিরিক ও টিউন প্ল্যান করি। কারণ আমার গানের স্ক্রিনপ্লে আর ভিজুয়াল ডিরেকশন আমিই দিই। ‘মন ফোঁড়ন’ সেই সেন্সে তেমনই একটি টাইটেল। আসিফ ভাইয়ের গায়কি নিয়ে কোনো কথা বলবার ধৃষ্টতা নেই। বরাবরই গানে তিনি অসাধারণ। গান, সুর আর চিত্রনাট্যের সঙ্গে গল্প খুঁজতে গেলে একে রিলেট করা যাবে না।’’

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর প্রযোজনা প্রতিষ্ঠান ছবিঘরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলসহ বেশ কিছু ডিজিটাল মাধ্যমে গানটি উন্মুক্ত হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.