
বার্তা পরিবেশক :
বহু অপকর্মের হোতা ও প্রতারক মামলার আসামী মোবারক (৪৬)কে গত ১৬ জানুয়ারি দুপুরে আটক করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়ার জাউজপাড়া ৫নং ওয়ার্ড এলাকায় মোহাম্মদ হোছাইনের পুত্র আটককৃত মোবারক আহমদ এর জন্মস্থান হলেও কক্সবাজার পৌরসভার রহমানিয়া-পাহাড়তলী এলাকায় আবাসিক ভবন নির্মাণ করে বসবাস করছে। রয়েছে নিজস্ব ক্যাডার বাহিনী। টেকনাফে শশুড় বাড়ী হওয়ার সুবাধে গোপনে বিভিন্ন মাদক, কালোবাজারী, জাল-জালিয়াতি ও মামলার দালালী ও নানা অপকর্মের সাথে জড়িত বলে জানা গেছে।
জানা গেছে, জনৈক মুহাম্মদ জাবের বিয়ের স্বর্ণ কিনতে এসে মোবারকের ক্যাডার বাহিনীর হাতে জিম্মি হয়। পরে সন্ত্রাসী কায়দায় তার কাছে থাকা স্বর্ণ কেনার ১ লক্ষ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। জাবেরের স্ত্রী আমানিয়া আক্তার বাদী হয়ে মোবারকের বিরুদ্ধে এজাহার (জিআর মামলা নং ২০/২০২৪) দায়ের করলে গত ১৬ জানুয়ারি দুপুরে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ তাকে আটক করে।
এদিকে মামলার বাদী জানান আটককৃত মোবারককে রিমান্ডে নিয়ে তার কাছ থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা উদ্ধারপূর্বক দৃষ্টান্ত দাবী জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.