
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে এসে নিখোঁজ হওয়া ঈদগাঁও উপজেলার কিশোর প্রবাল দে প্রান্তের মরদেহ ভেসে এসেছে।
সোমবার দিবাগত রাতে সৈকতের কবিতা চত্বর পয়েন্টে তার মরদেহ ভেসে আসে, প্রবালের বাড়ি ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ হরিপুরের বলে জানা গেছে।
মরদেহ সনাক্ত করে পরিবার জানায়, রবিবার বিকেলে প্রতিমা বিসর্জনের সময় সৈকতে নামলে নিখোঁজ হয়, খোঁজা খুঁজির পরও পাওয়া যায়নি। এখন যে লাশটি ভেসে এলো খবর পেয়ে কবিতা চত্বর এলাকায় এসে দেখা গেল এটি প্রবাল দে প্রান্তের মরদেহ।
তার বন্ধুরা জানান, স্রোতের তোড়ে ভেসে গিয়ে সাগরে ডুবে গিয়েছে, নিরাপত্তায় থাকা বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্ধার অভিযান অব্যাহত ছিল, অবশেষে তার মরদেহ পাওয়া গেলো।
উদ্ধার পরবর্তী কার্যক্রমে স্থানীয় প্রশাসন কাজ করছে বলে জানা যায়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.