সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / প্রতিহিংসার জের- টেকনাফে এক বৃদ্ধকে গুলি করেছে সন্ত্রাসীরা

প্রতিহিংসার জের- টেকনাফে এক বৃদ্ধকে গুলি করেছে সন্ত্রাসীরা

 

গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :

টেকনাফে এক বৃদ্ধকে গুলি করে পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। সে টেকনাফ মহেশখালীয়া পাড়ার মৃত ছৈয়দুর রহমানে পুত্র নজির আহমদ (৫৫)। ২৭ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তার  বসতবাড়ীর পিছনে সুপারী বাগানে এঘটনা ঘটে।

এসময় তার আত্মীয় স্বজনরা চিৎকার শুনে এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

এদিকে আহত নজির আহমদের ছেলে জামাল উদ্দিন বলেন, মাগরিবের নামাজ শেষে তার পিতা বাড়ী ফেরার পথে সুপারি বাগানে পূর্বে ওঁৎপেতে থাকা প্রতিপক্ষরা গুলি করলে তার পায়ের গুড়ালিতে লেগে গুরুতর আহত হয়। তিনি আরো বলেন, প্রতিপক্ষ আবদুল হামিদ মেম্বারের ছোট ভাই মাহমুদুল হক নিজেই গুলি করেছে। এসময় তার সাথে মোঃ ইসলাম, ইলিয়াছ, ছৈয়দ হোসেনকে দৌড়ে পালিয়ে যেতে দেখেছি।

এব্যাপারে আবদুল হামিদ মেম্বারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ষড়যন্ত্র করে বেকায়দায় ফেলতে এ ধরনের মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাঈন উদ্দিন বলেন, এ ধরনের একটা সংবাদ শুনেছি এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.