সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / প্রধানমন্ত্রীর আগমনে ঈদগাঁওতে আনন্দ মিছিল ও পথসভা কাল

প্রধানমন্ত্রীর আগমনে ঈদগাঁওতে আনন্দ মিছিল ও পথসভা কাল

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষ্যে ঈদগাঁওতে ৪ মে বিকেলে বাসষ্টেশনে এক আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হবে। সে সাথে ইসলামাবাদের কবি নুরুল হুদা সড়কের কাজের উদ্বোধন ও হবে। এ মিছিল ও পথসভায় কক্সবাজার সদর-রামু আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল সহ উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন বলে জানা যায়।

অপরদিকে একই দিন বিকাল ৩টার দিকে কবি নুরুল হুদা সড়কের কাজের উদ্বোধনও হবে বলে জানান ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এমইউপি।

উল্লেখ্য যে, দীর্ঘ বছর ধরে জেলা সদরের গুরুত্ববহ যোগাযোগ সড়ক কবি নুুরুল হুদা সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল দশায় পরিণত হয়ে পড়েছে। এতে করে দেখার কেউ না থাকায় সর্বশ্রেণীপেশার লোকজনের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। এমনকি যানবাহন চালাতে গিয়ে নানা দূর্ভোগে পড়তে হচ্ছে চালকদের। এমনকি এ সড়ক দিয়ে শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরীজীবিসহ সাধারণ লোকজনের প্রতিনিয়ত যাতায়াত হয়। এছাড়াও ইউনিয়নের প্রত্যন্ত এলাকার লোকজনের পাশাপাশি পোকখালীর বিভিন্ন পাড়া-মহল্লার মানুষজনও এ সড়ক দিয়ে নানা কাজকর্মে ব্যস্তবহুল ঈদগাঁও বাজারে ছুটে আসে। অথচ সড়কের মাঝে মধ্যে বড় বড় গর্ত আর খানা খন্দকে ছেয়ে গেছে। যানবাহন নিয়ে চলাচল তো দূরের কথা, পায়ে হেটে আসাও অনেকটা দু:স্কর হয়ে পড়ে। দরিয়া নগরের ও জাতি সত্ত্বার কবি নুরুল হুদার নামে নামকরণ করা এ সড়কটি আজ করুণ দশায় বললেই চলে। আবার জটিল ও কঠিন রোগী নিয়ে যাতায়াতের ক্ষেত্রে কষ্টসাধ্য হয়ে পড়ে বলে জানান অনেক পথচারী। সড়ক দিয়ে চলাচলরত এক বৃদ্ধ জানান, এ সড়কটি ৬/৭ বছর ধরে একই অবস্থায় রয়েছে। দীর্ঘ সময় পর হলেও এ সড়কের সংস্কার কাজের উদ্বোধন হওয়ায় এলাকাবাসীর মাঝে খুশির আমেজ বিরাজ করছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.