সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / প্রধানমন্ত্রীর আগমনে ঈদগাঁওতে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের স্বাগত মিছিল

প্রধানমন্ত্রীর আগমনে ঈদগাঁওতে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের স্বাগত মিছিল


এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আগামী ৬ মে কক্সবাজার শুভ আগমন উপলক্ষ্যে স্বাগত জানিয়ে মিছিল করেছে সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। ৩ এপ্রিল বিকালে উপজেলা কমান্ডের সভাপতি হামিদ হাসানের নেতৃত্বে ঈদগাঁও সোনালী ব্যাংক সংলগ্ন স্থান থেকে মিছিলটি বাসস্টেশন হয়ে বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে সমাপ্ত হয়।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ শামসুল হুদা চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক এস.এম নুরুল হাকিম নুকী, সহ-সভাপতি ফরিদুল আলম এমইউপি, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আজিম, সহ-সাংগঠনিক সম্পাদক আবছার কামাল, সমবায় ও প্রকল্প সম্পাদক জিকু দাশ সুব্রত, শিক্ষা ও পাঠাগার সম্পাদক জাহাঙ্গীর আলম, শহীদ মুক্তিযোদ্ধা সম্পাদক আবদুচ ছালাম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোছন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সদর উপজেলা শাখার আবু তৈয়ব, হাফিজুর রহমান বাবলু, মাস্টার ছানা উল্লাহ, তাপস চৌধুরী, আনিসুল ইসলাম, আমানুল হক বাঙ্গালী, জিয়ারুল ইসলাম, নুর মোহাম্মদ জিন্নাত, নুরুল আবছার, রুমী আহমদ, মোহাম্মদ সাকিল, মোহাম্মদ আরিফ, নুরুল হক, মনছুর আলম, জসিম উদ্দীন শাহিন, ইরফানুল হক বাঙ্গালী, মোহাম্মদ ইউনুছ, মোহাম্মদ হোছন, সাজ্জাদ করিম, লিটন মল্লিক, মুবিনুল হুদা সোহেল, জাফর আলম, জসিম উদ্দীন, দিদারুল ইসলাম, ফয়সাল কবির, রমজান উল্লাহ, উত্তম মল্লিক, নুরুল আক্কাসসহ শতাধিক মুক্তিযুদ্ধের চেতনার নেতৃবৃন্দ এতে অংশ নেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.