সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে ঈদগাঁওতে প্রস্তুতি সভা সম্পন্ন

প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে ঈদগাঁওতে প্রস্তুতি সভা সম্পন্ন

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক জনসভা সফল করতে ঈদগাঁওতে প্রস্তুতি সভা ১মে রাত নয়টার দিকে ঈদগাঁও কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সম্পন্ন হয়। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, কক্সবাজার সদর-রামু আসনের সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।

সদর উপজেলার আওয়ামীলীগের সভাপতি আবু তালেব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বদিউল আলম আমির, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান আজাদ, ঈদগাঁও আওয়ামীলীগ সভাপতি সোহেল জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক তারেক আজিজ, জালালাবাদ আওয়ামীলীগ সভাপতি সেলিম মোর্শেদ ফরাজী, সাধারণ সম্পাদক মমতাজুল হক, ইসলামাবাদ আওয়ামীলীগ সভাপতি ও চেয়ারম্যান নুর ছিদ্দিক, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এমইউপি, পোকখালী আওয়ামীলীগ সভাপতি মোজাহের আহমদ, সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান রফিকুল ইসলাম, ইসলামপুর আওয়ামীলীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান মনজুরুল আলম, ইসলামাবাদ যুবলীগ সভাপতি নাছির উদ্দীন জয়, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম এমইউপি, সদর যুবলীগ নেতা শাহিদ মোস্তফা, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাসেল উদ্দিন, সাধারণ সম্পাদক আবু হেনা বিশাদ, সাংগঠনিক সম্পাদক ইরফানুল করিম, কলেজ ছাত্রলীগের সভাপতি নুরুল কবির, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হাসান সাগর সহ আরও অনেকে। প্রস্তুতি সভায় আগামী ৬ মে কক্সবাজার শেখ কামাল ষ্টেডিয়ামে বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে সিদ্ধান্ত গৃহিত হয়।

৩ মে দ্বিতীয় দফায়ও প্রস্তুতি সভা রয়েছে ঈদগাহ হাই স্কুল মাঠে।

এদিকে সাংসদ সাইমুম সরওয়ার কমল ৪ মে কবি নুরুল হুদা সড়কের উদ্বোধন ও পথসভা করবেন বলে মুঠোফোনে নিশ্চিত করেন সাইফুল ইসলাম এমইউপি।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.