এম আবু হেনা সাগর; চট্টগ্রাম থেকে
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে চট্টগ্রামে যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে নগরের কাজী দেউড়িস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আগামী ৪ ও ৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে এক প্রস্তুতি সভা সম্পন্ন হয়।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রেখেছেন- বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।
সভায় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর শাহিন, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি, সাহদাত তসলিম, যুগ্ম-সাধারণ বদিউল আলম বদি ও চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত ব্যারিষ্টার শেখ ফজলে নাইম, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, সহিদুল হক রাসেল, কেন্দ্রীয় যুবলীগ উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আদিত্য নন্দী, কেন্দ্রীয় যুবলীগের উপ দফতর সম্পাদক দেলোয়ার শাহজাদা, কেন্দ্রীয় যুবলীগের সদস্য নিয়াজ মোর্শেদ এলিট।
সভায় চট্টগ্রাম মহানগর, উত্তর, দক্ষিন জেলা, কুমিল্লা মহানগর, জেলা, ফেনী, নোয়াখালী, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলা যুবলীগসহ উপজেলা এবং ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীরা এ প্রস্তুতি সভায় অংশ নেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.