
গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
মিয়ানমারের সীমান্ত ঘেঁষা টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপে র্যাবের চৌকির স্থাপনের দাবি জানিয়েছেন দ্বীপবাসি। গত বুধবার সন্ধ্যায় সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের হল রুমে অনুষ্টিত মতবিনিময় সভায় এই দাবি জানায় সেখানকার জনপ্রতিনিধিরা।
সেন্টমার্টিন ইউপি প্যানেল চেয়ারম্যান আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন র্যাব-১৫-এর টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লে. মির্জা শাহেদ মাহতাব। বক্তব্য রাখেন-ইউপি সদস্য আবদু রব, নজির হোসেন, নজরুল ইসলাম, ফরিদ আহমদ, হাজি আবদুস সালাম, বোট মালিক সমিতির সভাপতি রশিদ আহমদ ও ইমান হোসেন প্রমুখ।
মতবিনিময় সভায় জনপ্রতিনিধিরা মত প্রকাশ করে বলেন, দ্বীপে অন্য আইন-শৃঙ্খলা বাহিনীর মত র্যাব-বাহিনী থাকলে দেশের এক মাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন শান্তি সুরক্ষা আরো বেশী গুরুত্ব পাবে। এছাড়া মাদক, চোরাচালানসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে অন্য বাহিনীর মত দায়িত্ব অগ্রনী ভুমিকা পালন করতে পারবে র্যাব। মাদক পাচার প্রতিরোধ করার পাশাপাশি সাগরপথে মানব পাচার ঠেকাতে অন্যতম ভূমিকা রাখতে পারবে র্যাব।’
প্যানেল চেয়ারম্যান আবদুর রহমান বলেন, ‘দেশের অন্যতম পর্যটন এলাকা টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের নিরাপত্তায় অন্য আইনশৃঙ্খলা বাহিনীর মত র্যাব সদস্যও মোতায়েন করা প্রয়োজন। এছাড়া দ্বীপ এলাকার মাদক, মানব পাচার প্রতিরোধ করাসহ আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আগে থেকে দায়িত্ব পালন করে আসছেন বিজিবি, পুলিশ, কোস্টগার্ড সদস্যরা।
র্যাব-১৫-এর টেকনাফ শাখার দায়িত্বরত ইনচার্জ লেঃ মির্জা শাহেদ মাহতাব বলেন, এই প্রথম বারের মত র্যাবের একটি দল প্রবালদ্বীপ সেন্টমার্টিনে জনপ্রতিনিধিদের সঙ্গে মাদক, মানব পাচার ও চোরাচালান প্রতিরোধ মুলক এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
উক্ত সভায় স্থানীয় জনপ্রতিনিধিরা মাদক পাচার প্রতিরোধে আরে সফলতা অর্জন করার জন্য দ্বীপে র্যাবের একটি চৌকির স্থাপনরে দাবি তুলে ধরেন। বিষয়টি কৃতপক্ষকে অবহিত করা হবে।
এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারা দেশের ন্যায় কক্সবাজার র্যাব-১৫ সদস্যরা টেকনাফে মাদক পাচার প্রতিরোধে কঠোর ভূমিকা পালন করে যাচ্ছে। সেই সূত্র ধরে র্যাবব সদস্যরা প্রতিনিয়ত মাদক উদ্ধার কারবারীদের আটক করতে সক্ষম হচ্ছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.