সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / প্রবাসী আ,লীগের সভাপতি সামসুল সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত 

প্রবাসী আ,লীগের সভাপতি সামসুল সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত 

 

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার চেয়ারম্যান প্রার্থী, প্রবাসী আওয়ামী লীগ, মক্কা শাখা সভাপতি সামসুল আলম পবিত্র সৌদি আরব থেকে দেশের উদ্দেশ্যে কক্সবাজার বিমান বন্দরে এসে পৌঁছলে তাকে সাধারণ মানুষ ফুলের মালা দিয়ে বরণের মাধ্যমে বিশাল সম্মানে সম্মানিত করেন।

 

১লা ফেব্রুয়ারি বিকেল পাঁচটার দিকে প্রবাসী আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি পোকখালী গোমাতলীর কৃতি সন্তান সামসুল আলমকে বরণ করতে বিপুল সংখ্যক দলীয় কর্মীসহ সাধারণ মানুষের উপস্থিতি ঘটে। এতে অংশ নেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সাবেক পৌর মেয়র মুজিবুর রহমান।

 

নবসৃষ্ট ঈদগাঁও উপজেলার আওতাধীন বিভিন্ন ইউনিয়নের পাড়া-মহল্লা থেকে শতাধিক গাড়ী বহর যোগে তাদের প্রিয় ব্যক্তিকে বরণ করতে দুপুর থেকেই এসে বিমানবন্দরে উপস্থিত হলেন গ্রামাঞ্চলের শত শত তরুণ-যুবক ও বয়োবৃদ্ধরা। এসব সাধারণ মানুষ ফুল আর পুষ্পমাল্য দিয়ে প্রবাসী আওয়ামী লীগ নেতা শামসুল আলমকে বরণ করে নিলেন। পরে সেখান থেকে গাড়িবহর যোগে ঈদগাঁওর দিকে রওনা দেন এই নেতা।

 

বরণকালে জনপ্রতিনিধি, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক, যুবলীগ, ছাত্রলীগসহ দেশে অবস্থানরত প্রবাসীদেরকেও চোখে পড়ে।

 

উল্লেখ্য যে,বাণিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারসহ ইউনিয়নের পাড়া গায়ে ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সামসুল আলমের ব্যানার, পোস্টার চোখে পড়ার মতোই।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.